গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে পৌর শহরের পাটবাজারস্থ রিপোটার্স ক্লাবে গ্রন্থাগার উদ্বোধন, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। আরো বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহামেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কবি নুরুল আবেদিন প্রমুখ। অনুষ্ঠান শেষে ইউএনও হাসান মারুফকে মাদক নির্মূলে অবদানের জন্য ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
Views: 283
Related