Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইতিহাসের পাতায়

ঘুষখোর-দুর্নীতিবাজকে সামগ্রিকভাবেই ঘৃণা করতে হবে!

admin by admin
June 1, 2024
in ইতিহাসের পাতায়, কবিতা/ছড়া/সাহিত্য
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

 

দুর্নীতিবাজকে আইন শাস্তি দিতে পারে। দুর্নীতিবাজের ক্ষমতা থাকলে শত
অপরাধের শেষে সে পাড় পেতে পারে! আমরা সাধারণরা দুর্নীতিবাজদের জন্য কী
করতে পারি? নিশ্চয়ই ঘৃণা করতে পারি। কারো আয়ের সাথে তার সঞ্চয়-সহায় না
মিললে তাকে বয়কট করতে পারি। এককালে যে বন্ধু ছিল অথচ সুযোগ আঙুল ফুলে
কলাগাছ হয়েছে তাকে এড়িয়ে চলতে পারি। দুর্নীতিবাজদের ছায়া থেকে জীবনকে
সরিয়ে রাখতে হবে। আইন-আদালত ঘুষখোর দুর্নীতিবাজদের ব্যাপারে যে নীতি
গ্রহন করুক, সরকার-রাষ্ট্র দুর্নীতিবাজ যে চোখে দেখুক তারও মীমাংসা হবে।
কিন্তু যে চোখ জনতার, যে চোখ ক্ষমতার বাইরের এবং যে চোখ বঞ্চিতের
সেখান থেকে দুর্নীতিবাজ-ঘুষখোরের প্রতি ক্রুদ্ধ দৃষ্টি পড়ুক। সামান্য কিছু
দুর্নীতিবাজ ও মুনাফাখোরের কারণে গোটা জনগোষ্ঠীকে খেসারত দিতে হয়। নীতি-
নৈতিকতাহীন অপরাধীদেরকে সমাজ-সংসার থেকে ঘৃণা না করলে অপরাধীর শাখা-
প্রশাখা বিস্তৃত হতেই থাকবে।

বাবাও যদি অবৈধভাবে আয় করে, ভাইও যদি দুর্নীতির সাথে জড়িয়ে থাকে তবে
তাদেরকেও ঘৃণা করতে হবে। যত আপনজন হোক অপরাধের দায় শেষ পর্যন্ত
আসলে কেউ নেয় না। স্বামীর অপরাধের দায় স্ত্রী নেবে না। যে পরিচিতজনের
নির্ধারিত আয় থাকার পরেও সে বাড়তি কামাই করে, অন্যায়ভাবে অর্থ হাতায়
তাকে ঘৃণা না করতে পারলে, তাকে বয়কট না করলে শিক্ষার কোন মূল্য নাই।
কাউকে ব্যক্তিত্ববান তখনই বলা যাবে যখন সে ন্যায়কে ন্যায় এবং অন্যায়
অন্যায় হিসেবে সাব্যস্ত করতে শিখবে। কেউ অবৈধভাবে গাড়ি-বাড়ি করবে, অর্থ-
বিত্তের পাহাড় গড়বে আর তাকে তোয়াজ নেওয়াজ করতে হবে, সালাম দিতে হবে
এবং সম্মান জানাতে হবে- এই রীতিতে যদি একজন সৎ মানুষও অভ্যস্থ হয় তবে
ধ্বংসের দামামা পুরোদস্তুর চলছে। ঘুষখোরকে ইশারা-ইঙ্গিতে হলেও বোঝাতে
হবে তুমি ঘৃণ্য। জগৎ-সংসার তোমাকে বরণ করলেও আমি তোমাকে পছন্দ করি

না। দুর্নীতিবাজদেরকে আচরণে বুঝিয়ে দিতে হবে তোমরা এই সমাজের
দুর্গন্ধযুক্ত আবর্জনা। দূরে রও!

সারাজীবন অবৈধ উপার্জনের ধান্ধায় কাটিয়ে স্ত্রী-সন্তানদের মধ্যে
অপাংক্তেয় থাকা, অবসরের সময় আইনের জালে আটক হওয়া কিংবা অধিকার
বঞ্চিত করা মানুষগুলোর অভিশাপ-দীর্ঘশ্বাসে বাঁচার মাঝে বিন্দুমাত্র কল্যাণ
নাই বরং জাগতিক যত অকল্যাণ আছে সেসব জীবনের দিকে ধেয়ে আসবে। কাউকে
ঠকানো, ঘুষ গ্রহন কিংবা অন্যান্য দুর্নীতি এমন পাপ যার প্রায়শ্চিত্ত
একজীবনে মিটবে না বরং মহাকালের জীবনও আজাব-গজবের শাস্তিতে কাটাতে
হবে। যারা অবৈধ সুযোগ গ্রহন করে তাদের সম্পদের পাহাড় থাকতে পারে কিংবা
ক্ষমতার মসনদ মজবুত হতে পারে কিন্তু সারাজীবন যে হীনমন্যতায় ভূগতে হয়
সেটার কোন বৈকল্পিক উত্তরণ নাই। চোরের মন সর্বদাই চোর চোর করে!
বৈধতার মধ্যে যে বরকত, যেমন মানসিক প্রশান্তি এবং যেভাবে মাথা উঁচু করে,
শিরদাঁড়া সোজা করে কথা বলা যায়, আচরণ করা যায় তা অবৈধভাবে জীবন ও
জীবিকার নির্বাহকরা কল্পনাও করতে পারে না। বরং দুর্নীতিবাজদের রক্ত
যেথায় যেথায় প্রবাহিত হয় তার সবদিক কে-ই দুষিত করে।

দুর্নীতি ঘোরতর পাপ। দুর্নীতিবাজদের ঘৃণা না করলে, স্বজনপ্রীতি কিংবা দলীয়
আদর্শপ্রীতিতে যারা অন্ধ হয়ে আচরণ করে তাদেরকে বয়কট না করলে সেটা
জনসাধারণের অপরাধ হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও আদালত যদি
ন্যায়বিচার না করে তবে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘিত হয়। রাষ্ট্র ও সরকার
যদি দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় প্রদান করে তবে সময় কলঙ্কিত হবে।
চোরকে বড় গলায় চোর বলার মধ্যেই বাহাদুরি। অবৈধ ক্ষমতার কাছে মিনমিন
করলে, ঘুষখোরের সামনে চোখ অবনত রাখলে এবং দুর্নীতিবাজকে আত্মীয়ের
পরিচয় দিলে সেটার চেয়ে নিকৃষ্টতর কাপুরুষোচিত আচরণ আর একটাও নাই।
জীবন ও জীবিকার প্রশ্নে আপষ করার নামে যদি অন্যায় মেনে নিতে হয় তার
চেয়ে বনজঙ্গলে বিজন জীবন কাটানোই শ্রেষ্ঠতর হবে। অবৈধভাবে সম্পদের

পাহাড় গড়েছে এবং সম্পদ সুসন্তান হয়েছে, নিরিবিলি শান্তিতে মরণকে বরণ
করেছে এমন একটা দৃষ্টান্তও আমার সমানে নাই। পাঠকের আশেপাশে এসব
ঘটেছে?

অন্য আর দশটা ইবাদতের মত হালাল রুজিরোজগার করাও ইবাদত। বরং এটা
অন্যসব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হারাম পয়সায় চাল-তরিতরকারি কিনে
খেলে সেসবের দ্বারা যে রক্তকণিকা ও মাংসপিণ্ড সৃষ্টি হবে সেটা মানুষকে
অমানুষ হিসেবে গড়ে তুলবে। আত্মিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য,
চরিত্রবান সন্তান-সন্ততির জন্য এবং মানুষের মন থেকে শ্রদ্ধা অর্জনের জন্য
বৈধ পথের আয় জীবনকে সঠিক দিশা দেয়। অবৈধ সম্পদের পাহাড়ে গড়ার পরে
কিংবা ওই সময় যদি দুদক তাড়ায়, পুলিশ খোঁজে এবং আদালত সম্পদ জব্দের
নির্দেশ দেয় তবে সেটার চেয়ে অশান্তি ও অস্বস্তিকর সময় একজীবনে আর
একবারও আসে? মানুষের ঘৃণা বয়ে বেড়ানো জীবনের দুঃসহ সময়ে যদি একের পর
এক দুঃসংবাদ আসে, এককালের প্রিয়জনরা ছেড়ে পালিয়ে যায় এবং যাদের জন্য
এতোকিছুর আয়োজন হয়েছিল তারাও মুখ ঘুরিয়ে নেয় তবে এই জীবনের অর্থ কী?
তখন আর কারো বাঁচতে ইচ্ছা করে? এরপরেও অমানুষ অনেককিছু ভাবে! নিজেকে
রথি-মহারথি মনে করে!

বৈধ আয়ে সাদামাটা জীবনযাপনের চেয়ে সৌন্দর্যের আর কিছুই সৃষ্টি হয়নি।
দুশ্চিন্তাহীন ঘুমের চেয়ে নান্দনিক আর কিছুই নাই। কোনো অপরাধ প্রায়শ্চিত্ত
ছাড়া যায় না। কাউকে এক পয়সা ঠকালেও সেটার ক্ষতিপূরণ জীবন থেকে কেটে
নেওয়া হয়। জীবনকে দু'টো অংশে সৃষ্টি করা হয়েছে। পাপের তাপ ইহলৌকিক
জীবনে সম্পূর্ণভাবে ক্ষতবিক্ষত না করলেও পারলৌকিক জীবনে সবকিছুর
ক্ষতিপূরণ কড়ায়গণ্ডায় দিতেই হবে। আদায় করা হবে। কেউ যদি এক পয়সা
পরিমান দুর্নীতিতেও নিজেকে জড়ায় তবে সেটার সাথে একজন অসহায় বৃদ্ধ,
বয়স্ক-অক্ষমের স্বার্থ বঞ্চিত করা হয়। এই পাপ কারো বাপকেও ছেড়ে দেবে
সেটা যেন কেউ ভুলেও না ভাবে। রোজ সকালে কবরের দিকে তাকিয়ে শিক্ষা নেওয়া

উচিত।কত কত সম্পদের মালিক, কী বিপুল ক্ষমতাধর অথচ কেউ পাড় পায়নি; হয়
এপাড়ে নয়তো ওপাড়ে! এতো লোভ রাখা, এত ক্ষুধা থাকা ঠিক নয়। বৈধভাবে আয়
করে তা দিয়ে ডাল-ভাতের ব্যবস্থার চেয়ে উত্তম ব্যবস্থা আর কোথাও, আর
কিছুতে নাই। পাপ কোন বাপকে আজ অবধি রক্ষা করেনি! দুনিয়াতে দু'চারজনের যে
পতন দেখছি তা আলামত! কেয়ামত তো ক'দিন বাদেই।

Views: 523

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১৯৫৭ সালের ৩ নভেম্বর লাইকা নামের ছোট্ট এক পথকুকুরকে সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছিল স্পুটনিক-২ মহাকাশযানে

১৯৫৭ সালের ৩ নভেম্বর লাইকা নামের ছোট্ট এক পথকুকুরকে সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছিল স্পুটনিক-২ মহাকাশযানে

by admin
October 5, 2026
0
9

তাকে রাস্তা থেকে তুলে নিয়েছিল যারা, শুধু বিশ্বাস করেছিল সেই মানুষগুলিকে; রওনা হয়েছিল না ফেরার পথে ... ১৯৫৭ সালের ৩...

কবিতা—-কিশোর

কবিতা—-কিশোর

by admin
September 26, 2026
0
14

কিশোর লায়ন মোঃ গনি মিয়া বাবুল কিশোর বয়স স্বপ্নময়, থাকুক  মুখে হাসি, বই খাতা আর খেলাধুলায় জীবন হোক খুশি। কেন...

কাজী নজরুল ইসলামের “ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না”

কাজী নজরুল ইসলামের “ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না”

by admin
September 21, 2026
0
62

কাজী নজরুল ইসলামের "ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না" (পূর্ণ রূপ: “ক্ষুধাকে দেখেছি বহুবার কিন্তু খোদাকে একবারও নয়। ক্ষুধা...

দুর্ভিক্ষের অবসান — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুর্ভিক্ষের অবসান — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

by admin
August 29, 2026
0
13

দুর্ভিক্ষের অবসান চান লাঙ্গল নিয়ে মাঠে যান, পতিত জমি করলে চাষ সুখের হবে বসবাস। কৃষক যদি হয় ক্লান্ত দুনিয়া হবে...

রাঙা প্রভাত  – কাজী ছাব্বীর 

রাঙা প্রভাত  – কাজী ছাব্বীর 

by admin
August 28, 2026
0
10

স্বপ্ন ভরা রাত্রি ভেঙে  ভোরের শীতল হাওয়া বইলো সূর্যের কিরণের হালকা উষ্ণতায় সকাল হলো ঝিরঝিরে বাতাসে বিলের ভরা  পানিতে  ঢেউয়ের...

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

by admin
August 24, 2026
0
22

প্রেস বিজ্ঞপ্তি বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘কবি আল মুজাহিদী স্মৃতি পদক -২০২৬’ এ ভূষিত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d