লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুরে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জাবায়ের।
অভিযান সূত্রে জানা যায়, বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স এবং মেসার্স আমজাদ ট্রেডার্স বিক্রয় কেন্দ্রে ও গুদামে পরিদর্শনে যায় ভ্রাম্যমান আদালত। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, বিক্রয় রেজিস্টারের সাথে রশিদের অমিল, রশিদ ছাড়া সার বিক্রি এবং মজুত তথ্যে অসামঞ্জস্যতার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কৃষকদের সাথে অসদাচরণের অভিযোগের সত্যতাও মেলে। এসব অপরাধে সংশ্লিষ্ট ডিলার দুই ডিলারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদÐ দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামালপুর মহাসড়কে রাজিব বাস অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ নিহত ৪, সড়ক অবরুদ্ধ
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে রাজিব পরিবহন বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...









