Sunday, November 29, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

চিঠিকান্ডঃ সরকারের লক্ষ্য প্রফেসর ইউনূস নাকি দুর্নীতি ও অনিয়ম?

admin by admin
March 13, 2023
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

অতিসম্প্রতি, ৪০জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ইউনূসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী
পত্রিকা, ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব
বান-কি মুন, গায়ক বোনো, প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর, অভিনেত্রী শ্যারন স্টোন
এবং আরও অনেকে ঐ চিঠিতে স্বাক্ষর করেছেন। ইউনূস এবং গ্রামীন ব্যবসা প্রতিষ্ঠানের
কৃতিত্বের উল্লেখ করে, স্বাক্ষরকারীরা বাংলাদেশকে নোবেল বিজয়ীর প্রতি 'হয়রানি' বন্ধ করতে
তার প্রতিষ্ঠানগুলির উপর চলমান সরকারী তদন্ত বন্ধ করতে আহবান জানিয়েছে।
এরই প্রেক্ষাপটে, জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সরকার কি প্রফেসর ইউনূসকে হয়রানি করছে?
নাকি রাষ্ট্রীয় সংস্থাগুলি কেবল তাদের এখতিয়ারভুক্ত দুর্নীতি ও অনিয়মের তদন্ত করছে?
বিজ্ঞাপন আকারে ওয়াশিংটন পোস্টের চিঠি
খোলা চিঠিটিতে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্বোধন করা হয়েছে। মজার বিষয় হল, চিঠিটি
সচরাচর পদ্ধ্বতির বাইরে গিয়ে দেয়া হয়েছে। সাধারণত, এধরণের চিঠি হয় বিবৃতি আকারে অথবা
সম্পাদকীয় আকারে প্রকাশ করা হয়। কিন্তু এই চিঠিটি ওয়াশিংটন পোস্টে টাকার বিনিময়ে বিজ্ঞাপন
হিসেবে প্রকাশিত হয়েছে। আনুমানিক পাঁচ কলামের প্রায় পুরোপাতা জুড়ে দেয়া বিজ্ঞাপনটির খরচ
হতে পারে ৭৩ হাজার ডলার বা প্রায় ৭৮ লক্ষ টাকা। বিজ্ঞাপন হিসেবে চিঠিটি প্রকাশ পাওয়ায় এটির
প্রকাশক, ওয়াশিংটন পোস্টও চিঠিটি সমর্থন করতে পারছে না। নিছকই বিজ্ঞাপন হিসেবেই
পত্রিকাটি ছাপিয়েছে।
প্রফেসর ইউনূস গ্রামীণ ফোন বা গ্রামীণ টেলিকম থেকে কোনো মুনাফা পান না বলে চিঠিতে বলা
হয়েছে। তাই, তাকে তদন্ত করার পুরো ব্যাপারটি স্বাক্ষরকারীরা 'বেদনাদায়ক' বলে অভিহিত
করেছেন। চিঠিতে গ্রামীণের সামাজিক-ব্যবসা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে চলমান তদন্তকে সরাসরি
হয়রানিমূলক আখ্যা দেয়া হয়েছে।
অধ্যাপক ইউনূস নয়, লক্ষ্য দুর্নীতি ও অনিয়ম
বাস্তবে, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় রাজস্ব ব্যুরো (এনবিআর) সহ রাষ্ট্রীয়
সংস্থাগুলি কেবল দুর্নীতি ও অনিয়ম তদন্ত করে তাদের প্রাত্যহিক কাজ করে যাচ্ছে। উল্লেখ্য,
অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কোনো তদন্ত এইমূহুর্তে চালু নেই। চলমান তদন্তগুলির মধ্যে রয়েছে তার
প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে – উদাহরণস্বরূপ, গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মুনাফা
ভাগাভাগির দাবিতে প্রতিষ্ঠানটির শ্রমিকদের করা মামলাটির কথা বলা যেতে পারে।
তবে, ব্যবসায়িক মামলা বাংলাদেশে প্রাত্যহিক ব্যাপার। জটিল আইন এবং অনভিজ্ঞতার ফলে
ব্যবসাপ্রতিষ্ঠানগুলি প্রায়ই এই ধরনের মামলা এবং তদন্তের সম্মুখীন হয়। এজন্য প্রতিষ্ঠানগুলি

তাদের একান্ত নিবেদিত আইনি দলও রেখে থাকে। কর্মী ছাটাইএ অনিয়ম, কর পরিশোধে ভ্রান্তি,
মুনাফা ভাগাভাগিতে অনিয়ম কিংবা শ্রম আইন লঙ্ঘনের কারণে প্রায়শই এধরণের মামলা-মোকাদ্দমা
চলে থাকে।
গ্রামীণ প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আনা অভিযোগগুলির সবগুলোই এমনই। গ্রামীনের মামলাগুলি
সম্ভবত প্রফেসর ইউনুসের বিশ্বজোড়া খ্যাতির জন্যই খবরের অংশ হয়ে থাকে, যা আর দশটি
প্রতিষ্ঠানের থেকে ব্যতিক্রম।
আবার, প্রফেসর ইউনূস এর মধ্যে একটি অলিক নিরাপত্তাহীনতা কাজ করে যে কারণে হয়ত তিনি
মনে করেন যে এই মামলা এবং তদন্তের উদ্দেশ্য কেবল তাকে হয়রানি করা। কথাটি একবারেই
ভিত্তিহীন নয়। তার এমন মনস্তত্ত্বের পেছনে রয়েছে অদূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত এবং তার
বিশ্বব্যপী ছড়িয়ে থাকা প্রভাবশালী বন্ধুমহলের উপর অত্যধিক নির্ভরতা।
অধ্যাপক ইউনূসের রাজনীতি ও বন্ধুনির্ভরতা
২০০৭-৮ সালে বাংলাদেশের সামরিক-সমর্থিত শাসনামলে নোবেল বিজয়ী ইউনূস প্রশ্নবিদ্ধ্ব ভূমিকা
পালন করেছিলেন। সেই সময়ের আধা-বেসামরিক সরকার বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল
আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উভয়কেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে
বাদ দিতে চেয়েছিল। অনেকে অভিযোগ করেন যে পশ্চিমা প্রতিষ্ঠান এবং তাদের স্থানীয় অফিসগুলি
এই ষড়যন্ত্রের পিছনে ছিল। তারা চাচ্ছিলো বাংলাদেশে তাদের আজ্ঞাবহ একটি পুতুল সরকারকে
ক্ষমতায় বসাতে। সেই জলঘোলা রাজনীতির মধ্যেই প্রফেসর ইউনূস তৎকালীন সরকারের আশীর্বাদে
‘নাগরিক শক্তি পার্টি’ নামে একটি দল প্রতিষ্ঠা করেন। আ.লীগ-বিএনপি উভয় দলের নেতারা তখন
তার উদ্যোগকে সন্দিহান দৃষ্টিতে দেখেছিলেন। এইভাবে, অধ্যাপক ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক
সংগ্রামের বিপক্ষে দাঁড়িয়ে তৎকালীন অবৈধ সরকারের সাথে মিলে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত
নেন।
তবে, অর্থনীতিতে ঝানু হলেও তিনি রাজনীতিতে অদূরদর্শীতার প্রমাণ দিয়েছেন। তিনি জনগণের
স্বার্থ বুঝতে ব্যর্থ হয়েছিলেন কারণ জনগণ গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছিল। অবশেষে, একটি
নির্বাচনের মাধ্যমে, সেই দুঃশাসনের অবসান ঘটে, গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়। সেইসাথে, ইউনূসের
নাগরিক শক্তি পার্টিও বন্ধ হয়ে যায় জনসম্পৃক্ততার অভাবে। এবং গণতন্ত্রের বিপক্ষে ইউনূসের
ভূমিকা জনপরিসরে তার ভাবমূর্তিকে অনেকটাই কলঙ্কিত করে।
এছাড়াও, তার বিশ্বব্যাপী প্রভাবের কারণে, ইউনূস প্রায়ই সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করার
চেষ্টা করেন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করতে অধ্যাপক ইউনূস তার
প্রভাবশালী বন্ধুদের ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। প্রধানমন্ত্রীর অভিযোগ, প্রফেসর ইউনূস হিলারি ক্লিনটনের সঙ্গে তদবির করেছিলেন
যাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে অর্থায়ন বন্ধ করা যায়। ড. ইউনূস এমনটি করেছিলেন

সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে। কারণ, সুপ্রিম কোর্টের রায়ে তাকে বয়স বিবেচনায় গ্রামীণ
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছিলো।
তারপর থেকে, নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ সরকারের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব এবং এক
অলীক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং আন্তর্জাতিক পরিমন্ডলে এ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন।
তাই সর্বশেষ চিঠিটি সরকারকে চাপ দেওয়ার জন্য একটি খোলা চিঠি লিখতে তার ঘনিষ্ঠ বন্ধুদের
প্রতি তার একটি অনুরোধ হতেই পারে।
যাইহোক, বাস্তবতা বলছে, অধ্যাপক ইউনূসকে নিয়ে সরকারের কোনো সমস্যা নেই। দুদক এবং
এনবিআর সহ রাষ্ট্রীয় সংস্থাগুলী কেবলমাত্র গ্রামীণ প্রতিষ্ঠানগুলির অনিয়ম ও দুর্নীতি খতিয়ে
দেখতে তাদের নিয়মিত কাজ করছে। তাদের লক্ষ্য কোন ব্যক্তিবিশেষে- তথা অধ্যাপক মুহাম্মদ
ইউনূস নয়।
সবমিলিয়ে মনে হচ্ছে, প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী তার প্রভাবশালী বন্ধুমহলের কাছে তার নিছক
নিরাপত্তাহীনতাকে অতিরঞ্জিত করে তুলে ধরছেন, যা তাদের চিঠিটি লিখতে এবং মানবিক কারণে এত
মোটা টাকা দিয়ে বিজ্ঞাপন দিতে অনুপ্রাণিত করছে। কিন্তু বাস্তবে, তাকে মোটেও হয়রানী করা হচ্ছে
না বরং, ‘রুটিন ওয়ার্ক’ই করা হচ্ছে। সম্ভবত, পুরো ব্যাপারটিতে একমাত্র হয়রানিমূলক অংশ,
প্রফেসর ইউনূসের বৈশ্বিক খ্যাতির কারণে দুদক এবং এনবিআরের নিয়মিত তদন্তে গণমাধ্যমের
অতিরিক্ত মনোযোগ এবং মনোযোগ সহকারে প্রতিটি ঘটনার খবর করা। পরিশেষে, চিঠিটি কেবলই
একটি অপ্রয়োজনীয় উদ্বেগ প্রকাশমাত্র।

লেখকঃ মতিউর রহমান, রাজনীতি গবেষক ও বিশ্লেষক।

Views: 333

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

by admin
November 28, 2026
0
10

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ গত বুধবার,১৮ নভেম্বর ২০২৬,মেটিকুলাশ ডিজাইন ও সান্ত্রাসী এবং জংগী...

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

by admin
November 28, 2026
0
9

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।...

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

by admin
November 28, 2026
0
1

মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : আধুনিক যুগে রোগীরা যখন চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন ,ঠিক সে সময় কুমিল্লার বুড়িচংয়ের সরল...

বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

by admin
November 28, 2026
0
6

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, বাপসনিউজঃ আয়না ভাঙলে মুখের চেহারা বদলায় না, কিন্তু বিশ্বাস ভাঙলে মানুষ ভেতর থেকে বদলে যায়।...

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

by admin
November 28, 2026
0
5

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ আটকে দিয়েছেন আরও...

প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

by admin
November 28, 2026
0
5

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডে'র অর্থ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ November 28, 2026
  • রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি November 28, 2026
  • বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী November 28, 2026
  • বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় November 28, 2026
  • বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ November 28, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ November 28, 2026
  • সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি November 28, 2026
  • জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন November 28, 2026
  • বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায় November 28, 2026
  • বৌদ্ধ ভিক্ষু থেকে নিউইয়র্ক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা: অসাধারণ এক জীবনযাত্রা- November 28, 2026
  • নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্সের মৃত্যু, বয়স হয়েছিল ৭৬ বছর- November 28, 2026
  • নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল-এর মৃত্যুদিবস পালিত November 28, 2026
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন November 28, 2026
  • জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক November 28, 2026
  • প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা November 28, 2026
  • চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • ভোলাহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে ১৩ সদস্যের সার্চ কমিটি গঠন!! November 28, 2026
  • এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল November 28, 2026
  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত November 28, 2026
  • বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন November 28, 2026
  • চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত। November 28, 2026
  • ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি November 28, 2026
  • দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 28, 2026
  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      November 28, 2026
      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      November 28, 2026
      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      November 28, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d