জামালপুরে ডিস লাইনের বিল নিয়ে হামলা
কিল ঘুষির আঘাতে গ্রাহকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুর শহরে রামনগরের ডিস লাইনের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে মালিক পক্ষের হামলায় মাইক্রোবাস চালক হাফিজুর রহমান নিহত হয়েছে।
নিহত হাফিজুর জামালপুর পৌর শহরের রামনগর সাত রাস্তা মোর এলাকার শাজাহান মিয়া পুত্র। ঘাতক সৌরভ একই এলাকার শহীদ মিয়ার পুত্র।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহানেওয়া জানান, পৌর শহরের রামনগর সাত রাস্তার মোড় এলাকার ডিস লাইনের বিল নিয়ে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে মাইক্রোবাস চালক হাফিজুর কে এলোপ্যাথারি কিল ঘুষি দিয়ে আহত করে সৌরভ নামের এক যুবক।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সৌরভ। পরে গুরুতর আহত অবস্থায় হাফিজুর কে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লিয়াকত হোসাইন লায়
জামালপুর।
Post Views: 450








