লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি
কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক জামালপুরের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুওে শহরের দাপুনিয়া এলাকায় ব্র্যাক জেলা সমন্বয়কের কার্যালয়ে জামালপুর সদও উপজেলার নরুন্দি গ্রামের পারুল বেগম, বারুয়ামারি গ্রামের রিতা আক্তার, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের মোছা: আছমা আক্তার এবং বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়া কান্দা গ্রামের সাজেদা বেগমের হাতে চারটি পাওয়ার টিয়ারের চাবি তুলে দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট (সেন্ট্রাল-২) মোঃ রাশেদুজ্জামান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক এ.এস.এম. গোলাম কিবরিয়া, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ হুমায়ুন কবির ও মোঃ জুয়েল মিয়া, এসডিইউ মোঃ আব্দুল কুদ্দুস, স¤প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম. মাহবুবুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃখাইরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বর্তমান সময়ের কৃষিকে আরও লাভজনক, উৎপাদন মুখী ও টেকসই কওে তুলছে। কৃষি যান্ত্রিকী করণের ফলে একদিকে যেমন শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধিও সুযোগ সৃষ্টি হচ্ছে। ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কওে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে পাওয়ার টিলারের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ পরিচালনা বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম.
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ ব্যবসায়ী...








