জামালপুর প্রতিনিধি \ জামালপুরের পারিবারিক কলহের জের ধরে বসতবাড়িতে অগ্নি সংযোগ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ আক্তার আলী (৬৮) জানান, ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা গ্রামে পৈত্রিক বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভাই মোঃ মমিন আলী, মোঃ ইব্রাহীম ও মোছাঃ জুলেখা বেগমের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৩ জানুয়ারি রাতে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় এবং বসতবাড়িতে আগুন দেওয়ার ভয় দেখায়। পরবর্তীতে রাতের পরিবারসহ ঘুমিয়ে ভোরে প্রতিবেশীদের ডাক-চিৎকারে ঘুম ভেঙে উঠে বসতবাড়ির পূর্ব দিকের টিনের দোচালা ঘরে আগুন জ্বলছে দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রæতার জের ধরেই পরিকল্পিতভাবেই অভিযুক্তরা বসতঘরে আগুন দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানা অপিসার ইনচার্জ আব্দুল কাইয়ুুম গাজী বলেন, লিখিত অভিযোগ পেেেয়ছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








