বিশেষ প্রতিনিধি : ২৫ জুলাই সকাল ১০ টায় শাহরাস্তি টামটা তালিমুল কুরআন নুরানি কেজি মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টামটা তালিমুল কুরআন নুরানি কেজি মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসনিম আলম জারা। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে — সিনিয়র শিক্ষক ইউসুফ হোসেন ও হাফেজ মাইন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা একরামুল হক পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অবিভাক সদস্য চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো: জাহাঙ্গীর আলম, অবিভাবক সদস্য বিশিষ্ট সমাজসেবক রমজান আলী, রোকনুজ্জান রোকন, সাইফুল ইসলাম মানিক। এসময় উপস্থিত ছিলেন – মাদ্রাসার শিক্ষিকা সুমাইয়া আফরিন, তানজিনা আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন – টামটা তালিমুল কুরআন নুরানি কেজি মাদ্রাসার উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিৎ, একজন অবিভাবক সচেতন মানেই তার সন্তান সচেতন, তাই আসুন সবাই মিলে মাদ্রাসার উন্নয়নে কাজ করি, সন্তানদের জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করা উচিৎ বলে মনে করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







