লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ সেবা নিন,সুস্থ্য থাকুন এই আলোকে জামালপুরের ইসলামপুরে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) পৌর শহরের সুখবাড়ি বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সার্বিক ব্যবস্থাপনায় ইসলামপুর কার্যালয়ে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে উপ পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলাম,জামালপুর রিজিওন প্রধান আনিসুল হক,শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল হক,শেখ রাসেদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা পর্যায় স্বাস্থ্যসেবা দৌড়গোড়ায় পৌঁছে দিতে জেলার ইসলামপুর, মেলান্দহ,সরিষাবাড়ী ও জামালপুর কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।...








