ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে শনিবার সকল সরকারি-বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া ও মোনাজাত। মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। হাসপাতাল, এতিমখানা, কারাগার, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশু সদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নত মানের খাবার পরিবেশন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও রচনা প্রতিযোগিতার আয়োজন। সড়কে দ্বীপ ও পতাকা দ্বারা সজ্জিত করন এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকের অংশ গ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আব্দুল জব্বার, সহকারী কমিশনার ভূমি মুন্না রানী চন্দ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা প্রমূখ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্থানীয় শিল্পীদের নিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।









