ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার সকালে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে রাহাত নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি ডোমার সদর ইউনিয়নের ডোমার রেলওয়ে ষ্টেশন এলাকার চেয়ারম্যান পাড়া গ্রামের ঝালমুড়ি বিক্রেতা রবিয়াল ইসলামের ছেলে বলে জানা গেছে।
অপরদিকে সকাল ৮টার দিকে সোনারায় ইউনিয়নের ভাঙ্গারির ঝাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে কাশেম আলী (৭৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ৭৪৭ আপ ট্রেনে তিনি দুর্ঘটনার শিকার হন।
কাশেম আলী দেবীগঞ্জ বীজ আলু উৎপাদন খামারের সাবেক কর্মচারী। তিনি সোনারায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্য পাড়া গ্রামের বাসিন্দা। মৃতের পরিবার জানায়, তিনি সকালে রেল লাইনের পাশে তার ধানক্ষেত দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।









