তাহিরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় গণসংযোগ করেন করলেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজার সুলেমানপুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের সাথে বৃহস্পতি বার (৬জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৫টা পর্যন্ত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বিনয় ভূষণ তালুকদার। শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার উদাত্ত আহ্বান জানান ।মতবিনিময় ও গণসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ ।
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...





