স্টাফ রিপোর্টার \ ২৭ জুন শনিবার দিনাজপুর ইনষ্টিটিউট এর হল রুমে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনষ্টিটিউট এর আয়োজনে সংগঠনের প্রবীন সদস্য শহরের চাউলিয়াপট্টি মহল্লার বাসিন্দা এবং অবসর প্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তোজাম্মেল হক তোজার মৃতুত্যে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারনমূলক আলোচনা করেন সহ-সভাপতি প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান (নাঈম),মোঃ আবুল কালাম আজাদ, আতিকুর রহমান নিউ,কোষাধ্যক্ষ মোঃ মকসেদ আলী মঙ্গলীয়া,ক্রীড়া সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম, সাহিত্য-সাংস্কৃতিক সম্পদক অধ্যাপক সরদার মোঃ শফিউল আলম বুলবুল, সদস্য মোঃ জোব্বায়ের আলী জুয়েল। এসময় মরহুমের প্রবীন সদস্য মরহুম তোজ্জামেল হক তোজা‘র সহধর্মীনী সুফিয়া সুলতানা ও পুত্র শাহরিয়া মাহমুদ তুষার উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলাখানা জামে মসজিদের ইমাম মওলানা মোঃ আসফাক আলী।
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির প্রায় লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হওয়ার...








