স্টাফ রিপোর্টার \ নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুরের সৃজনশীল সংগঠন মনি মেলার তেইশতম প্রতিষ্ঠা বার্ষিকী সমাপনী পর্ব উপলক্ষে পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মনিমেলা দিনাজপুর এর সভাপতি কবি ইয়াসমিন আরা রানু‘র সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনিমেলার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল মতিন সৈকত। প্রধান অতিথি হিসেবে গল্প শোনা ও কাগজ কেটে নকশা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ দিতে গিয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষাগুরু অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, শৈশব শক্তিময়! শৈশবকে ঠিক মতো গড়তে না পারলে তারা কখনোই মানুষ হবে না। মানবধারার সৃষ্টি হয় শৈশবকে নিয়ে। মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, আমরা স্বপ্ন ঠিকমতো দেখতে পাই না বলেন আজ সমাজের অধঃপতন। এ থেকেই মুক্তি পেতে হলে এবং আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সাংস্কৃতিক চর্চার মধ্যে আমরা রসের অমৃত বিলিয়ে দিতে চাই আমাদের সন্তানদের মাঝে। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, কবি-সাহিত্যিক ও উদীচী জেলা সংসদ এর সভাপতি জলিল আহমেদ, কণ্ঠ শিল্পি মোঃ মকশেদ আলী, দিনাজপুর নাট্য সমিতির নাটাধক্ষ্য তরিকুল আলম তরু, ইউপি সচিব সুনীল চন্দ্র দাস, এ্যাড. সাদেকুল রহমান বিপ্লব। স্বপ্না রায়ের পরিচালনায় মুকন্দ দাসের, লালনগিতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও হাসান রাজার গান সমাবেত কণ্ঠে পরিবেশন করে শিল্পিরা। ঢাকা হতে আগত বিশিষ্ট সংগীত শিল্পি তাজমিলুর রহমান আবু, ডিকেএম শান্ত, এটিএম জাহাঙ্গীর সংগীত পরিবেশন করেন। তবলায় ছিলেন রানা পÐিত ও কীবোর্ডে ছিলেন পলাশ দাস। প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ গল্পশোনা ও কাগজ কেটে নকশা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








