স্টাফরিপোর্টার \ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল ডাঃ মোঃ সাদেক আলী বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অত্যাধুনিক, বিজ্ঞান সম্মত ও পরিবেশ বান্ধব স্কুল ও থেরাপি সেন্টারের যাত্রা শুরু হলো সাইনিং লাইফ এর কার্র্যক্রম উদ্বোধনের মাধ্যমে। উত্তরবঙ্গে এ ধরনের মান সম্মত থেরাপি সেন্টার না থাকার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের ঢাকা বা বিদেশে পাঠাতো। বিশেষ করে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুস্থ জীবন যাপনের মাধ্যমে এই থেরাপি সেন্টার বিশেষ অবদান রাখবে। এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ থেরাপি বিশেষজ্ঞদের সহযোগিতায় এই থেরাপি সেন্টার একদিন বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
৬জুন শনিবার বিএনএসবি চক্ষু হসপিটাল রোড সংলগ্ন ৩তলা বিশিষ্ট ভবনে ব্রেইন ফাউন্ডেশন এর পরিচালনায় এই প্রথম সাইনিং লাইফ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ও থেরাপি সেন্টার এর চলমান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডাঃ সারওয়ার মোর্শেদ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রেইন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ শফিকুর রহমান তরুণ, কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য হাফিজুর রহমান জেমি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তি যোদ্ধা কমান্ডার মোকশেদ আলী মঙ্গোলীয়া, ক্যান্সার রিসার্চ সেন্টার দিনাজপুরের সভাপতি ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, ডাঃ মহিবুর হোসেন নিরব, ডাঃ মাস্তুরা বেগম, ডাঃ মোঃ জিয়ায়ুল হক, সহকারী অধ্যাপক ডাঃ কাওমী, ডাঃ রইছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আকুপেশন্যাল থেরাপি (ওটি) মোঃ শামিম রহমান নাজু , স্পিস থেরাপি মোঃ রাহাত, মুক্তিযোদ্ধা আনোয়ার চৌধুরী। উপস্থিত রোগীদের অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন হাবিপ্রবি‘র প্রফেসর ড. সফিকুজ্জামান ও রুমানা আরাফাত। সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ আদনান জুলফিকার ও মোঃ হাসিনুজ্জামান।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








