জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ সালের মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।
শনিবার (২০ জুন-২০২৬) অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে রনজিত বসাক সমর্থিত (রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ) এবং (রজত-মিঠু পরিষদ) প্রতিদ্ব›িদ্বতা হয়। নির্বাচনে রনজিত বসাক সমর্থিত (রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ) পূর্ণ প্যানেলে জয়লাভ করে।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি রক্তিম বসাক, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সাধারন সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু), সহ-সাধারন সম্পাদক সুকর্ণ বসাক, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি কুমার সাহা, দপ্তর সম্পাদক সুরেশ প্রসাদ, কার্যনির্বাহী সদস্য সন্দিপ বসাক, বাবুল প্রসাদ নন্দি ও গণেশ প্রসাদ সাহা।
এই নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে ৫৪ জন তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি ভোটই প্রার্থীদের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে।
নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর শহরের চুড়িপট্টি এলাকায় খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপ কার্যালয়ের সম্মুখে ব্যবসায়ী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচন চলাকালীন নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর ছিদ্দিকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আশফাক আহম্মদ এ্যাডভোকেট। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায় এ্যাডভোকেট ও শামিম বিন গোলাম পার্ল এ্যাডভোকেট।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








