Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইতিহাসের পাতায়

দোষে দোষ খোঁজে, আলোতে খোঁজে ভালো!

admin by admin
May 25, 2024
in ইতিহাসের পাতায়, কবিতা/ছড়া/সাহিত্য
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

কারো আড়ালে তার নামে নিন্দা করছেন কিংবা কারো দোষ খুঁজছেন? কেউ যখন
কারো দোষ খোঁজে তখন আরেকজন তারও দোষ খোঁজে! কে সে? আল্লাহ! আপনি
যার দোষ খুঁজছেন তার দোষ পেতেও পারেন আবার নাও পেতে পারেন! আপনার দোষ
আল্লাহ খুঁজছে তার মানে তিনি ব্যর্থ হবেন? নিঃসন্দেহে তিনি আপনার দোষ
পাবেনই! কারো পেছনে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া, কটু কথা রটানো- এসব
গিবত। জানেন, গিবতের শাস্তি কী? দুনিয়াতেই গিবতকারীকে অপমানিত হতে হবে!
বাইরের লোকের কাছে অপমানিত হওয়ার ভয়ে যে লোক ঘরে থাকে সে ঘরের
লোকের দ্বারাই অপমানিত হবে! গিবতের শাস্তি সাংঘাতিক! আপন মৃত ভাইয়ের
গোশত খাওয়া নিশ্চয়ই রুচিকর ব্যাপার নয়! ভাবতেই তো সাংঘাতিক রকমের
জঘন্য লাগছে!

কী সুন্দর সিস্টেম! আপনি যদি কারো ভুল গোপন রাখেন, দোষ প্রকাশ না করে
তাকে একাকী নিয়ে গোপনে শোধরাতে সহায়তা করেন তবে আল্লাহও আপনার দোষ
ত্রুটি গোপন রাখেন। কারো দোষ প্রকাশ হয়ে যাওয়া কত ভয়ানক লজ্জার তা যারা
ভুক্তভোগী হয়েছে তারাই কেবল জানে। আপনি যার দোষ খোঁজেন সে যদি আপনার
স্বামী/স্ত্রী হয়, ২৪ ঘন্টার সঙ্গী হয় কিংবা পরম বন্ধুও হয় তবুও আপনি তার
সবকিছু জানবেন না! তার মনে কী চলছো তা বোঝার সাধ্য বাইরের কারোরই নাই!
সে যদি বলে তবুও তা সঠিক বলছে কিনা তা যাচাইয়ের কোন মানদন্ড আপনার
কাছে নাই! অথচ যিনি সর্বদর্শী তিনি যদি কারো দোষ খোঁজেন তবে আঁধারে কিংবা
আলোতে, গোপনে কিংবা সম্মুখে যা যা করছে শুধু তাই নয় বরং যা যা ভাবছে তাও
স্পষ্ট হয়ে যাবে।

কারো অনুপস্থিতিতে তার নামে বাজার বসানো, কুৎসা রটনা করা কিংবা দোষের
তালাশ দেওয়া এসব মানব চরিত্রের অন্ধকার দিককে নির্দেশ করে। কারো নামে

তাঁর আড়ালে বলতে হলে সত্য প্রশংসা করা উচিত। কারো আড়ালে তার বাস্তব
দোষের চর্চাও গিবত। কারো দোষ প্রকাশ করে তাকে লোকের সামনে ছোট করা-
এসব প্রকাশকের হীনমন্যতার নির্দেশক। যিনি কারো দোষ খুঁজে বেড়ান, আল্লাহ
তার প্রতিপক্ষ হয়ে যান। স্রষ্টাই নিজেই যে সৃষ্টির সাথে শত্রুতা ঘোষণা
দিয়েছেন তারা সম্মানিত হবে কিংবা উন্নতি করবে-এমন আশায় নিরাশার দ্বন্দ্ব!
যারা লোকের পেছনে তার নামে মজমা বসায়, অহেতুক বিষয় নিয়ে বচসা করে কিংবা
পায়ে পায়ে দোষ ধরে তারা মানুষ হিসেবে ভালোমানুষ কিংবা কাছের মানুষ- সেটা
শয়তানের বিশ্বাসেও থাকা ঠিক নয়; মানুষের বিশ্বাসে তো বাদ কি বাত!

অকর্মারাই পরচর্চা আর পরনিন্দার আসর বসাতে পারে। তাদের হাশর যে কত
ভয়াবহ হবে তা আন্দাজ করতে পারলে তারা দুনিয়াতে বসে জিহ্বাকে নিজের হাত
দিয়ে টেনে ছিঁড়ে রাখতো। যার কাজ আছে, যার বিবেক এখনো ক্রিয়াশীল সে পরের
নামে গীত গাওয়ার সময় পাবে কখন? ভীরু-কাপুরুষ এবং অক্ষমদের অস্ত্রই
হচ্ছে কারো পাছে কথা বলা! অযোগ্যদের ধর্মই হচ্ছে কারো দোষ প্রকাশ্যে এনে
তাকে হেয় করা! অথচ এহেন হীন কাজ সংঘটনের সাথে সাথেই রাজাধিরাজ
কুকর্মের কর্মকর্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন! যে অন্যকে অপমানিত
করেছে, সবার সামনে পর্যুদস্ত করেছে কিংবা অহেতুক সম্মানহানি ঘটিয়েছে
তাকে পথেঘাটে নানাভাবে বিপর্যস্ত-বিধ্বস্ত করতে শুরু করেন। যিনি বেহিসাব
ভালোবাসতে পারেন তিনি অকৃতজ্ঞকে, দাম্ভিক-অহংকারীকে দুনিয়ার সব
লাঞ্ছনা-গঞ্জনার মধে নিক্ষেপ করতে পারেন এবং করেন। যারা পরের নামে
কুৎসা রটায়, যারা ব্যথা দেওয়ার উদ্দেশ্যে খোঁটায় কিংবা যারা কারো দোষ
ছড়িয়ে অন্যের কাছে ভালো সাজে তাদের কেউ ব্যক্তিজীবনে সুখে আছে,
সামাজিকভাবে সম্মানিত হয়েছে এবং জীবনের দৌড়ে সাফল্য পেয়েছে এমন
দৃষ্টান্ত অন্তত আমার সামনে নাই; আপনার আশেপাশেও থাকার কথা নয়।

কারো সাথে দেখা হলে, কারো সাথে কথা হলে কিংবা কারো নামে শুনতে গেলে তার
পজিটিভ বিষয়গুলোই খোঁজা, জানা এবং শোনা দরকার। কারো খারাপ দিকের কথা

শুনে কারো যদি মানসিক শান্তি মেলে তবে সে মনে অসুখ বাসা বেঁধেছে। কারো দোষ
খোঁজার জন্য কেউ যদি কয়েক মুহুর্তও ব্যয় করে তবে সেই সময়টুকু এই জীবন
থেকে অপচয়ের অপবাদেই গেলো। নিশ্চয়ই জীবনের কাছে এর জন্য কৈফিয়ত দিতে
হবে। যারা অপরের ত্রুটি পেয়ে সুখ পায়, অন্যের নামে আড়ালে সমালোচনা করে
তৃপ্তি পায় তারা কি কোথাও ভালো আছে? থাকার কথা নয়। যাদের মন ও মগজে
পচন ধরেছে তারা অনৈতিক জীবনযাপনে প্রশান্তি খোঁজে। যাদের চিন্তা
সংক্রমিত হয়ে়ছে মনোবৈকল্য দ্বারা তারাই ধীরে ধীরে জীবনের কানাগলিতে
হারিয়ে যায়। প্রকৃত সুখ তো নিজেকে জানার মাঝে।

সমালোচনা যদি করতেই হয় তবে সেটা আত্মসমালোচনা হওয়া উচিত। নিজের
দোষগুলো আবিস্কার করে তা শুধরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু আমাদের থাকা
উচিত। পরের কুৎসায় সময় অপচয় করলে একসময় নিজেই নিজেকে ভৎসনা দিতে
হবে। অপরের দোষ খুঁজতে খুঁজতে জীবনের আলপথে সন্ধ্যা নামালে বাকিপথ দিক-
দিশাহীন অন্ধকারেই বেদিশা পাড়ি দিতে হবে। কারো নামে তার অজ্ঞাতে কথা
বলে তো কোনোই ফায়দা নাই বরং এতে ঘৃণা ঘনীভূত হয়ে ছড়ায়। শোধরানোর
উদ্দেশ্য থাকলে বরং তাকে নিভৃতে ডেকে ভুল ধরিয়ে দেওয়া উচিত। এই একজীবনে
একবার মানুষ হওয়া যায় কিন্তু অমানুষ হওয়া যায় বারবার! কারো পশ্চাতে নিন্দা
ছড়ালে নিন্দুকের জীবন এবং গোটা ভবিষ্যত আলোর পশ্চাতেই যায়। এই
অবক্ষয়ের কালেও যারা ভালো তারা আত্মসমালোচনায় নিজেকে নিজেই গড়ে।
মানুষের মত মানুষ হতে নিজেকে যোগ্য করে গড়তে হয়। এই অল্পদিনের জীবন-
সেখানে অপরের অন্ধকার নিয়ে গবেষণার সময় কোথায়? চিন্তায় মানুষ হয়ে
উঠতে পারলেই সে বড় মানুষ হয়। সমাজে আলোর ছাপ ফেলে, দূর থেকে লোকে
তাকে ভালো মানুষ কয়।

Views: 351

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১৯৫৭ সালের ৩ নভেম্বর লাইকা নামের ছোট্ট এক পথকুকুরকে সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছিল স্পুটনিক-২ মহাকাশযানে

১৯৫৭ সালের ৩ নভেম্বর লাইকা নামের ছোট্ট এক পথকুকুরকে সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছিল স্পুটনিক-২ মহাকাশযানে

by admin
October 5, 2026
0
9

তাকে রাস্তা থেকে তুলে নিয়েছিল যারা, শুধু বিশ্বাস করেছিল সেই মানুষগুলিকে; রওনা হয়েছিল না ফেরার পথে ... ১৯৫৭ সালের ৩...

কবিতা—-কিশোর

কবিতা—-কিশোর

by admin
September 26, 2026
0
14

কিশোর লায়ন মোঃ গনি মিয়া বাবুল কিশোর বয়স স্বপ্নময়, থাকুক  মুখে হাসি, বই খাতা আর খেলাধুলায় জীবন হোক খুশি। কেন...

কাজী নজরুল ইসলামের “ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না”

কাজী নজরুল ইসলামের “ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না”

by admin
September 21, 2026
0
62

কাজী নজরুল ইসলামের "ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না" (পূর্ণ রূপ: “ক্ষুধাকে দেখেছি বহুবার কিন্তু খোদাকে একবারও নয়। ক্ষুধা...

দুর্ভিক্ষের অবসান — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুর্ভিক্ষের অবসান — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

by admin
August 29, 2026
0
13

দুর্ভিক্ষের অবসান চান লাঙ্গল নিয়ে মাঠে যান, পতিত জমি করলে চাষ সুখের হবে বসবাস। কৃষক যদি হয় ক্লান্ত দুনিয়া হবে...

রাঙা প্রভাত  – কাজী ছাব্বীর 

রাঙা প্রভাত  – কাজী ছাব্বীর 

by admin
August 28, 2026
0
10

স্বপ্ন ভরা রাত্রি ভেঙে  ভোরের শীতল হাওয়া বইলো সূর্যের কিরণের হালকা উষ্ণতায় সকাল হলো ঝিরঝিরে বাতাসে বিলের ভরা  পানিতে  ঢেউয়ের...

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

by admin
August 24, 2026
0
22

প্রেস বিজ্ঞপ্তি বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘কবি আল মুজাহিদী স্মৃতি পদক -২০২৬’ এ ভূষিত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d