বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীরব প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ‘এরাইজ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নীরব মিছিল শুরু করে মিডিয়া চত্বর ঘুরে প্রধান ফটকে গিয়ে শেষ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান শিক্ষার্থীরা
ফারহানা তাসনিম ইমি বলেন,ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড যদি কার্যকর না করে তাহলে ধর্ষণ ক্রমবর্ধমান চলতেই থাকবে । তাই আমাদের দাবি ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তবেই ধর্ষণের প্রবণতা কমিয়ে আনা যাবে।শাস্তির অভাবে এটা বেড়ে যাচ্ছে।
এরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাশেম বাঁধন বলেন, রাষ্ট্রের কাছে দাবি কেন আপনারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। প্রশাসনের নাকের ডগায় ঘুরে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। জাতির কাছে প্রশ্ন কেন আমরা নারী নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না ।







