বেরোবি প্রতিনিধি
দূর্গাপুজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রীশ্রী লক্ষ্মীপূজা” উপলক্ষে নয় দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ হারুন অর রশিদেের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তি আরো বলা হয়,বেগম যে, দুর্গাপূজা, ফাতেহা-ই-ই লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে ০৬ তারিখ পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে। ০৭ অক্টোবর ২০২৫ তারিখ থেকে যথারীতি ক্লাশ ও অফিসসমূহ চালু হবে।
ছুটিকালীন সময়ে জরুরি সেবা চালু থাকবে। প্রয়োজনে নিম্নোক্ত ছকে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রক্টর অফিস ০১৭১৯-০৪৪৩৩০
এ্যাম্বুলেন্স নিরাপত্তা ০১৩১৩-০১৩৩৬৬
পরিচ্ছন্নতার প্রয়োজনে ০১০১৩-০১৩০৩০
বিদ্যুৎ ও পানির সমস্যায় ০১৩১০-০১-৩৩৭৭
গাড়ি রিকুইজিশন ০১৩১৩-০১৩৫৫৫
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প০১৭৩৬-৫৯১
এ বিষয়ে প্রক্টর অফিসে এক আদেশে প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো।
উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আই.ডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান করছি।
চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : চার বছর ধরে নিখোঁজ ছিলেন মা। কত খোঁজাখুঁজি, কত অপেক্ষা, কত প্রার্থনা—তবুও মায়ের কোনো...





