অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর শতবর্ষের ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন শতাব্দীর বাতিঘর শিক্ষার্থীদের তুলে দেয়া হলো। আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ ম্যাগাজিন শতাব্দীর বাতিঘর বিতরন উদ্বোধন করেন।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা দিয়ে সমৃদ্ধ হয়েছে শতাব্দীর বাতিঘর। শতাব্দীর বাতিঘর প্রথম প্রকাশিত হয় ২০১৯ সালে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ জানান, শতাব্দীর বাতিঘর প্রতিবছর প্রকাশের পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারনে আমরা নিয়মিত প্রকাশ করতে পারিনি। এ বছর ২০২৩ সালে আবারও শতাব্দীর বাতিঘর প্রকাশিত হলো। আশা করি প্রতি বছর শতাব্দীর বাতিঘর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শতাব্দীর বাতিঘরের সম্পাদক সুকুমার চন্দ্র কর জানান, শতাব্দীর বাতিঘর তাড়াতাড়ি প্রকাশ করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে। আমার চেষ্টা ছিলো নির্ভুল ও সুচারুভাবে ম্যাগাজিন টি প্রকাশ করা। অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তির জন্য পাঠক, শুভানুধ্যায়ীবৃন্দের ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করি।তিনি আরো বলেন, সম্পদনায় যা ভুল হয়েছে সব আমার যা সঠিক হয়েছে সবার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শতাব্দীর বাতিঘর সম্পাদনা পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, সম্পাদনার সহযোগী হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। কৃতজ্ঞতা জানাই প্রধান শিক্ষককে যিনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন।
আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করার। এর পরেও কিছু ভুল থাকতে পারে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে কাজ করার সুযোগ পেলে ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করব।
শতাব্দীর বাতিঘরে বাণী দিয়েছেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডা.আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.মুশফিকুর রহমান, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান অাফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম মিএ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া, পাঁচদোনা স্যার কে.জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহার অমিত প্রান্ত সহ অনেকে।
নবম শ্রেণির ছাএী তানজিনা আক্তার জানায়, প্রথম বার ম্যাগাজিন হাতে পেয়ে খুব আনন্দ লাগছে।
৮ ম শ্রেণির ছাএী খাদিজা ইসলাম জানায়, ম্যাগাজিন হাতে পেয়ে অন্য রকম লাগছে। আমি খুবই আনন্দিত।
শতাব্দীর বাতিঘর হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।







