মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুর থেকে আবির হোসেন নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ মে) বিকেল ৪ টার দিকে শিশুটির বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১ টার দিকে নিখোঁজ হয় আবির। আরিব উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের চরারকুল এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি নুরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, শিশু আবিরকে হঠাৎ দেখতে না পেয়ে দুপুর ১ টা থেকে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার ও স্বজনেরা। একপর্যায়ে প্রায় ৪ ঘণ্টা পর বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
খৈয়াছরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সেলিম উদ্দিন বলেন, আমার পাশের বাড়ির আনোয়ারের ছেলে নিখোঁজের পর পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রাত ১০ টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।








