Sunday, November 29, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হবে

admin by admin
August 24, 2025
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

পাবনা: চেরোনবিলের মতো দুর্ঘটনার আশংকা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ দাবি করেছেন।

আনুষ্ঠানিক উৎপাদনের অপেক্ষায় দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার কারিগরি সহযোগিতায় উত্তরের জেলা পাবনার রূপপুরে দীর্ঘ নির্মান যজ্ঞ শেষে এখন চলছে কমিশনিং এর কাজ।

তবে, সম্প্রতি রূপপুর প্রকল্পে নিয়োগ ও কাজের অদক্ষতা, অনিয়মের প্রশ্ন তুলে প্রকল্পটি ইতিহাসের ভয়াবহতম চেরোনবিল পরমাণু দুর্ঘটনার মতো বিপদ ডেকে আনতে পারে, এমন প্রচারণায় বেড়েছে উদ্বেগ উৎকন্ঠা। তবে, প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এখানে চেরোনোবিলের মতো দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।

সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচলনায় অদক্ষ ও প্রয়োজনীয় অভিজ্ঞতা ছাড়াই চিফ সুপারইন্টেন্ডেন্টসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ ও পদোন্নতি দেয়া হয়েছে। যা নিয়ে আপত্তি তুলে চিঠি দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমও। অনিয়মের অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনেও।

তবে, প্রকল্প কর্মকর্তাদের দাবি, রোসাটম চিঠিতে প্রকল্পের নিরাপত্তা নিয়ে আপত্তি তোলা হয়নি। চিফ সুপারইন্টেন্ডেন্ট এর দায়িত্ব পালনে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট শর্ত পূরণের কথা জানানো হয়েছে।

প্রকল্পের প্রতিটি ধাপে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ((IAEA) ) থেকে পরবর্তী ধাপের লাইসেন্স নিতে হয়েছে। এক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার শর্ত পূরণ না হলে পরবর্তী ধাপের লাইসেন্স পাওয়া অসম্ভব। ভিত্তিহীন প্রচারণায় প্রকল্পটি ঝুঁকিতে না ফেলারও আহব্বান জানিয়েছেন তারা।

 

সম্প্রতি, রূপপুর প্রকল্পে ভারপ্রাপ্ত চিফ সুপারইন্টেন্ডেন্ট পদে পদোন্নতি পান মুশফিকা আহমেদ। দুদকে পাঠানো অভিযোগে বলা হয়েছে, মুশফিকা ২০১৯ সালে “কেমিক্যাল অ্যান্ড রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজার” পদে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ পান।

অথচ বিজ্ঞপ্তিতে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা বা রেডিয়েশন মনিটরিংয়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক ছিল। নিয়োগবোর্ডে থাকা এক কর্মকর্তার সাথে আত্মীয়তার সুবাদে মুশফিকা চাকরি পেয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রের সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা হিসেবে চিফ সুপারইন্টেন্ডেন্ট নিয়োগের এক বছরের মধ্যে বিশেষায়িত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ, কর্ম অভিজ্ঞতা বাধ্যতামূলক। কিন্তু, মুশফিকা এসব শর্ত পূরণ ছাড়াই নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মুশফিকা ছাড়াও প্রকল্পের মেকানিক্যাল বিভাগের ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক রবিউল আলম প্রয়োজনীয় তিন বছরের অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

একই সময়ে ব্যবস্থাপক পদে নিয়োগ পাওয়া আল মামুন ও এ কে এম নাজমুল হাসানের কারোরই বিজ্ঞপ্তিতে চাওয়া নয় বছরের অভিজ্ঞতা পূর্ণ ছিল না। ২০২৩ সালে ভবিষ্যৎ ভৌত সুরা ব্যবস্থাপনা পদে আবু কায়সারকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের আবশ্যক শর্ত হিসেবে সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সাত বছরের অভিজ্ঞতা তার ছিল না। এছাড়া সিভিল বিভাগের উপব্যবস্থাপক মেরাজ আল মামুনসহ আরও কয়েকজন কর্মকর্তা বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ পেয়েছেন বলে প্রচার করা হয়েছে।

তবে, দুদকে পাঠানো অভিযোগ ভিত্তিহীন,অসত্য ও প্রকল্পকে বিতর্কিত করার চক্রান্ত বলে দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তারা। তাদের দাবি, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম নির্মিত হচ্ছে। এমন প্রকল্পে বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের শতভাগ অভিজ্ঞতাসম্পন্ন কর্মী পাওয়া প্রায় অসম্ভব ছিলো।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যোগদানের পর রাশিয়া ও বাংলাদেশে অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি পূরণে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন এবং নিচ্ছেন যা একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং এর পূর্বশর্ত হিসেবে IAEA এর প্রতিনিধিদের পর্যবেক্ষণে প্রাক উৎপাদন নিরাপত্তা পর্যবেক্ষণ চলমান, যা সন্তোষজনক হলে ফিজিক্যাল স্টার্ট আপ শুরু হবে। এ সময় পরিকল্পিত ভাবে অযৌক্তিক প্রশ্ন তুলে জনমনে আতঙ্ক ছড়ানো হচ্ছে।

এদিকে, অস্থায়ীভাবে চিফ সুপারিন্টেনডেন্ট পদে দায়িত্বপ্রাপ্ত ব্যাবস্থাপক মুশফিকা আহমেদ তার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়নি বলে দাবি করেছেন। তিনি বলেন, তার নিয়োগের সময় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার (রাসায়নিক ও তেজস্ক্রিয় বর্জ্য) পদে পদার্থবিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনের সুযোগ ছিল। তিনি পদার্থবিজ্ঞানে বিএসসি এবং এমএসসি ডিগ্রিধারী।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে যোগদানের আগে তিনি ঢাকার একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে প্রধান পদার্থবিদ ছিলেন। সেখানে বিকিরণ নিরাপত্তা, রেডিওঅ্যাক্টিভ পদার্থের ব্যবহার ও নিয়ন্ত্রণ, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং নিউক্লিয়ার প্রযুক্তির চিকিৎসা প্রয়োগ নিয়ে কাজ করেছেন। যা নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলীর মধ্যে ছিলো। শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে তিনি বলেন, আমি পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী।

আন্তর্জাতিক মানদন্ড এবং IAEA নির্দেশিকায় তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনায় পদার্থবিদদের সম্পৃক্ততা স্বীকৃত ও প্রচলিত। আমার একাডেমিক যোগ্যতা বিজ্ঞপ্তির শর্তের  সামঞ্জস্যপূর্ণ। স্বজনপ্রীতির অভিযোগও অনুমাননির্ভর। প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয়, পরমাণু শক্তি কমিশন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এর শিক্ষক এবং এনপিসিবিএলের প্রতিনিধিদের কমিটি লিখিত পরীক্ষা, মৌখিক সাক্ষাৎকার এবং যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দিয়েছেন। আমি রাশিয়ায় রোসাটম টেকনিক্যাল একাডেমিতে তেরো মাসেরও বেশি প্রশিক্ষণ নিয়েছি। চীফ সুপারিন্টেনডেন্ট পদে আমাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে প্রশাসনিক সিদ্ধান্তে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে।

তিনি আরো বলেন, তাত্ত্বিক প্রশিক্ষণের যে ঘাটতির কথা বলা হয়েছিলো, সে বিষয়ে রোসাটমের তত্ত্বাবধানে বিশেষজ্ঞদের পর্যালোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী সাত সপ্তাহের প্রশিক্ষণও ইতোমধ্যেই সম্পন্ন করেছি।

ব্যবস্থাপক ইরতিয়াজ মাহমুদ, এ.কে.এম নাজমুল হাসান এবং আল মামুনের অভিজ্ঞতার ঘাটতির অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পাশাপাশি পাওয়ার প্ল্যান্ট ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তারা নিয়োগকালীন সময়ে দাখিল করেছেন। রাশিয়ায় সফলভাবে প্রশিক্ষণ সাপেক্ষে তাদের ডেপুটি চিফ সুপারিন্টেনডেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে তাদের চাকুরিকাল ছয় বছর অতিবাহিত হয়েছে ও যোগ্যতা এবং অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ IAEA এর বিভিন্ন মিশন সফলভাবে সম্পন্নের মাধ্যমে রোসাটম এবং কোম্পানির সন্তুষ্টি অর্জন করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে নয় বছরের অভিজ্ঞতার শর্তে তিন বা চার মাস ঘাটতি থাকলেও নিয়োগ কমিটি মতাবলে তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়।

পরীক্ষায় নাজমুল হাসান মেধা তালিকায় প্রথম স্থান করেন এবং ইরতিয়াজ মাহমুদ ও আল মামুন মেধাতালিকায় স্থান পাওয়ায় তাদের নিয়োগ দেয়া হয় হয়। তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতায় তিন বা চার মাসের অভিজ্ঞতার ঘাটতিকে রঙ চঙ মেখে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা যে বিশেষ কোন গোষ্টির স্বার্থসিদ্ধির জন্য তা যে কেউ বুঝতে পারবে।

যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা তিন উপব্যবস্থাপক আবু কায়ছার, মেরাজ আল মামুন এবং রবিউল আলম বলেন, তারা স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। আবু কায়ছার সিকিউরিটি এন্ড পিপিএস ডিভিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট এর ডেপুটি হেড পদে ছিলেন। নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে সহকারী প্রকৌশলী হিসেবে সাত বছর ও নির্বাহী প্রকৌশলী হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা দেখানো হয়েছে।

ডকইয়ার্ক এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড যুদ্ধ জাহাজ তৈরি এবং মেইনটেইনেন্স এর কাজ করে যেখানে নিরাপত্তা সশস্ত্র বাহিনীর যেকোন ঘাঁটির আদলে নিশ্চিত করা হয়। আবু কায়ছারের যুদ্ধ জাহাজ সিস্টেম ও সিকিউরিটি ইকুইপমেন্টসমূহের ইন্সটলেশন, টেস্ট-ট্রায়াল,কমিশনিং ও মেইনটেইন্যান্স এর অভিজ্ঞতা থাকায় তাকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচনী পরীক্ষা ও মৌখিকে উত্তীর্ণের পর নিয়োগ প্রদান করা হয়। এছাড়াও তিনি রাশিয়াতে রোসাটম টেকনিক্যাল একাডেমী থেকে প্রশিক্ষন সম্পন্ন করেন। পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং দক্ষতায় কর্তৃপক্ষের সন্তুষ্টির ভিত্তিতে তাকে স্থায়ী নিয়োগ দেয়া হয়।

মেরাজ আল মামুন স্কয়ার ডেনিম লিমিটেডে ১৬ মেগাওয়াট কেপটিভ পাওয়ার প্লান্ট, স্টিম বয়লার, চিলার প্লান্ট, কুলিং টাওয়ার এবং পাম্প স্টেশন এর অপারেশন এবং মেইনটেইন্যান্স এর অভিজ্ঞতা থাকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

নির্বাচনী পরীক্ষা ও ভাইভাতে কৃতকার্য হওয়ায় নিয়োগ প্রদান করা হয়। রাশিয়ায় রোসাটম টেকনিক্যাল একাডেমী থেকে প্রশিক্ষন, পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনায় তাকে সিনিয়র সহকারী ম্যানেজার থেকে ডেপুটি ম্যানেজারে পদোন্নতি দেয়া হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তারা বলেন, বোর্ড তার প্রদত্ত ক্ষমতা বলে নিয়োগ সম্পর্কিত নিয়মনীতি নির্ধারণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মপরিবেশ নষ্ট করতে একটি চক্র ষড়যন্ত্র করছে। তারাই বিভ্রান্তিকর প্রচারণায় দেশের এই গর্বের প্রকল্পকে বিতর্কিত করছেন।

এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ বলেন, ৫০ বছর আগের সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমানবিক দুর্ঘটনার সাথে রূপপুর প্রকল্পকে তুলনার কোন সুযোগই নেই।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার নিবিড় তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী নিরাপত্তার শর্ত শতভাগ পূরণ করে সর্বাধুনিক ভিভিইআর থ্রি প্লাস প্রজন্মের প্রযুক্তিতে নির্মিত হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। ভবিষ্যতে যারা এটি পরিচালনা করবেন দায়িত্ব অর্পণের পূর্বেই তাদের যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের বিষয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে এবং তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ইতোমধ্যে তারা সম্পন্ন করছে। যোগ্যতা, অভিজ্ঞতা প্রশিক্ষণ এবং রোসাটমের প্রত্যয়নের প্রেক্ষিতে তাদের দায়িত্ব প্রদান করা হবে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কবীর হোসেন বলেন, উদ্বেগের কারণ নেই। আন্তর্জাতিক মানদন্ডে কর্মীদের দক্ষতা নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকল্প পরিচালনায় কোন অসুবিধা হচ্ছে না।

 

Views: 121

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

by admin
November 28, 2026
0
9

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।...

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

by admin
November 28, 2026
0
1

মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : আধুনিক যুগে রোগীরা যখন চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন ,ঠিক সে সময় কুমিল্লার বুড়িচংয়ের সরল...

বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড়

বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড়

by admin
November 28, 2026
0
9

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের...

সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

by admin
November 28, 2026
0
4

সুনামগঞ্জ প্রতিনিধি ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার মাছিমপুর,চিনাউড়া ও চাঁনপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে চার লাখ ১৪ হাজার ৪০০...

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি

by admin
November 28, 2026
0
7

কেরানীগঞ্জ প্রতিনিধি সরকার বদলেছে, বদলেছে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা বিতর্কিত আবাসন...

নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল-এর মৃত্যুদিবস পালিত

নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল-এর মৃত্যুদিবস পালিত

by admin
November 28, 2026
0
6

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ মেজর (অবঃ)এম এ জলিল (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৪২ - মৃত্যু:...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ November 28, 2026
  • রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি November 28, 2026
  • বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী November 28, 2026
  • বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় November 28, 2026
  • বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ November 28, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ November 28, 2026
  • সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি November 28, 2026
  • জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন November 28, 2026
  • বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায় November 28, 2026
  • বৌদ্ধ ভিক্ষু থেকে নিউইয়র্ক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা: অসাধারণ এক জীবনযাত্রা- November 28, 2026
  • নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্সের মৃত্যু, বয়স হয়েছিল ৭৬ বছর- November 28, 2026
  • নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল-এর মৃত্যুদিবস পালিত November 28, 2026
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন November 28, 2026
  • জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক November 28, 2026
  • প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা November 28, 2026
  • চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • ভোলাহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে ১৩ সদস্যের সার্চ কমিটি গঠন!! November 28, 2026
  • এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল November 28, 2026
  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত November 28, 2026
  • বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন November 28, 2026
  • চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত। November 28, 2026
  • ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি November 28, 2026
  • দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 28, 2026
  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      November 28, 2026
      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      November 28, 2026
      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      November 28, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d