জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন তিনি।
এনসিপিতে যোগ দেওয়া আসিফ মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তাকে এনসিপির নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে।
এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিপির মূখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিকেলেই এনসিপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একই সাথে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।







