সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পতœীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের ফোকন্দা ঘোষাহার গ্রাম সংলগ্ন মাঠের জমি থেকে এবার সংঘবদ্ধ চোরের দল প্রায় লক্ষাধীক টাকা মুল্যের জি আই তারের বেড়া ও তালের খুঁটি চুরি করে নিয়ে গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ফোকন্দা গ্রামের কৃষক আলহাজ্ব ইয়াকুব আলি একই এলাকার ঘোষাহার আদিবাসী পাড়ার নিকট তার প্রায় ২৪/২৫ বিঘা জমিতে আম বাগান তৈরীর জন্য প্রস্তুতি নেয়। বাগানে ছাগল গরুর উৎপাত রোধে তিনি ওই জমির পুর্ব প্রান্তে রাস্তার কোল ঘেঁসে জি আই তারের নেট ও তাল কাঠের খুঁটি দিয়ে বেড়া স্থাপন করে জমি ঘিরে রাখে। ঘটনার দিন শনিবার দিবাগত রাতে পুর্ব শক্রুতার জের ধরে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র সবার অজান্তে ওই জমি থেকে জি আই তারের নেট ও তাল কাঠের খুঁটি গুলো উপড়ে ফেলে তা চুরি করে নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন জমির বেড়া ফাঁকা দেখে সংবাদ দিলে জমির মালিক ঘটনাস্থলে ছুটে গিয়ে জমির সীমানার বেড়া ফাঁকা দেখতে পায়। এঘটনার পর আশে পাশে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে চুরি যাওয়া জি আই তারের নেট ও খুঁটি গুলোর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। চোরের দল ওই জমির মালিকের প্রায় লক্ষাধীক টাকার সম্পদ নিয়ে গেছে বলে তিনি জানান। এ বিষয়ে পতœীতলা থানায় জড়িত সন্দেহে ঘোষাহার গ্রামের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ওই কৃষক জানান।
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে গরীব...





