Tuesday, November 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সংখ্যালঘু কার্ড নিয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ

admin by admin
November 24, 2026
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
সংখ্যালঘু কার্ড নিয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সংখ্যালঘু ইস্যুতে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার বহু অপচেষ্টা চালিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের বিরুদ্ধেও সংখ্যালঘু কার্ড নিয়ে মাঠে নেমেছে ফ্যাসিস্ট শক্তিটি। ভারতের প্রত্যক্ষ মদতে এবং সে দেশের একশ্রেণির মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা।

সম্প্রতি নড়াইলের কালিয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও ইস্যুটি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে দলটির কিছু নেতাকর্মী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে শত শত হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মিথ্যা তথ্য। ভারতের কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে এসব নিয়ে অতিরঞ্জিত প্রতিবেদন।

যদিও ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর তৎপরতায় এসব অপপ্রচার বুমেরাং হয়ে ফিরছে তাদের দিকেই। অনুসন্ধানে দেখা গেছে, প্রচারণায় ব্যবহৃত কয়েকটি ছবি ও ভিডিওর সঙ্গে নড়াইলের ঘটনার কোনো সম্পর্ক নেই। চট্টগ্রামের মিরসরাই ও রাজধানীর মহাখালীর অগ্নিকাণ্ডের ভিডিওকে নড়াইলের ঘটনা বলে প্রচার করা হয়েছে। স্থানীয় হিন্দু নেতারাও শত শত হিন্দু বাড়িতে হামলার দাবি নাকচ করেছেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, সংখ্যালঘু ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে এ ঘটনায় সরাসরি জড়িত আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে।বাংলাদেশ সংবাদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন এমন আশায় উজ্জীবিত আওয়ামী লীগ সপ্তাহজুড়ে সারা দেশে তাণ্ডব চালায়। তারই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হন কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব শাহীনুর মোল্যা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)। এ হত্যাকাণ্ডের পাল্টা প্রতিক্রিয়ায় গত শুক্রবার নড়াইল-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে এ ঘটনার পর আওয়ামী লীগের অফিসিয়াল পেজসহ ফেসবুকে শত শত আওয়ামীপন্থি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, কালিয়ায় ‘শত শত’, ‘২০০’, এবং ‘৩০০’ হিন্দু বাড়ি ভাঙচুর ও অগ্নিসংসযোগ করেছে বিএনপি-জামায়াত। পাশাপাশি ভারতের অন্তত ১০টি মিডিয়ায় ‘শত শত হিন্দু বাড়ি’ পুড়িয়ে দেওয়া হয়েছে, ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর’ শিরোনামে খবর প্রকাশিত হয়।সংবাদ সাবস্ক্রিপশন

তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্যের ভিত্তিতে ফ্যাক্ট চেকিং সংস্থা দ্য ডিসেন্ট এসব দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে। সংস্থাটির অনুসন্ধানে স্থানীয় নেতারা জানিয়েছেন, কৃষ্ণপদ ঘোষের বাড়ি ছাড়া অন্য কোনো হিন্দু বাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ দ্য ডিসেন্টকে বলেন, শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বেন্দারচরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো হিন্দু বাড়িতে হামলা হয়নি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য সারওয়ার তুষার এ বিষয়ে আমার দেশকে বলেন, আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু কার্ড খেলে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তারাই আবার তাদের পক্ষ নিয়ে মাঠ ঘোলা করেছে। গুজব সৃষ্টি ও নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলা আওয়ামী লীগ ও ভারতের চিরাচরিত কৌশল।রাজনৈতিক খবর পড়ুন

তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগ বেশিদূর এগোতে পারবে না। দেশের মানুষ তাদের মিথ্যাচারে কান দেবে না। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে কঠোর বিবৃতির পাশাপাশি রাজপথেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়েছে।রাজনৈতিক খবর পড়ুন

ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত প্রচার

কালিয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টা ‘নারকীয়! বেছে বেছে শুধুই ৩০০ হিন্দু বাড়ি জ্বালানো হলো পদ্মাপারে, কেন চুপ তারেক সরকার?’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রতিবেদক মৌমিতা চক্রবর্তী দাবি করেন, কালিয়ায় তিন শতাধিক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দু হওয়ার পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক হওয়ার কারণে এসব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

হিন্দুস্তান টাইমস বাংলা ‘বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইলে হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ২০০ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, তলব সেনা’ শিরোনামে খবর প্রকাশ করে। প্রায় একই ধরনের শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, নবভারত, ইন্ডিয়াহুড ও নজরবন্দিসহ ভারতের আরো কয়েকটি গণমাধ্যম।

এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে ভারতের বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বক্তব্য দিয়েছেন। গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একজন হিন্দু হিসেবে রাস্তায় নামার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতই বাংলাদেশের জন্ম দিয়েছিল।বাংলাদেশ সংবাদ

মিরসরাইয়ের আগুন নড়াইলের বলে প্রচার

জানা যায়, চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে চার বসতঘর পুড়ে ছাই হওয়ার দৃশ্যকে ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনার সঙ্গে তুলনা করে প্রচার করা হচ্ছে নড়াইলে হিন্দু পরিবারগুলোর বাড়িঘরে আগুন দেওয়া ও তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য বলে।

অনুসন্ধানে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকালে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে আগুন লাগে। একটি ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে পাশের আরো তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।সংবাদ সাবস্ক্রিপশন

কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষ বলেন, ফেসবুকে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবতা তেমন নয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে আক্রান্ত হয়েছেন শুধু কৃষ্ণ ঘোষ। তিনি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার বাড়ির দুই-তিনটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে বেন্দারচরে যেসব বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। সেগুলো সব মুসলমান ও আওয়ামী লীগের লোকজনের বাড়ি।

ইউনূস সরকারের সময়ও সংখ্যালঘু ইস্যু

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও সংখ্যালঘু নির্যাতন ও এর রাজনৈতিক ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী দেশের দৃষ্টি আকর্ষণের জন্য সংখ্যালঘু ইস্যুটিকে সামনে নিয়ে আসে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের এই প্রচারকে রাজনৈতিক কৌশল বা ‘সংখ্যালঘু কার্ড’ অভিহিত করে দাবি করে বলা হয়, সংখ্যালঘু নির্যাতনের যে চিত্র বিদেশে তুলে ধরা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও অতিরঞ্জিত। দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা হারানো আওয়ামী লীগ পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ভারতের সহানুভূতি ও সমর্থন আদায়ের জন্য সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করছে।রাজনৈতিক খবর পড়ুন

২০২৪ সালের আগস্টে হাসিনার পতনের কয়েক দিন পরই ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’-এর ব্যানারে ঢাকার শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত চলা এসব কর্মসূচিতে সংখ্যালঘুদের নিরাপত্তাসহ আট দফা দাবি জানানো হয়।

একই বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি ময়দানে সনাতনী সম্প্রদায়ের সমাবেশ এবং নভেম্বরে রংপুরে আট দফা দাবিতে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সমাবেশে মিশে গিয়ে সরকারবিরোধী অস্থিরতা তৈরির চেষ্টা করে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং দলটির নেতাকর্মীদের অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছিল।

এরপর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের শিকার হন। সংখ্যালঘুদের আবেগকে পুঁজি করে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তখনো সহিংসতা উসকে দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ছক কষেছিল।সরকারি সেবা

সংখ্যালঘু নির্যাতনে আওয়ামী সংশ্লিষ্টতা

বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, সংখ্যালঘুদের নিরাপত্তার বুলি আওড়ালেও অতীতে ক্ষমতাসীন থাকাকালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিরুদ্ধেই সংখ্যালঘু নির্যাতন ও সম্পত্তি দখলের অভিযোগ সবচেয়ে বেশি। ২০০৯ সাল থেকে শুরু হওয়া দীর্ঘ শাসনামলে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং জমি দখলের অসংখ্য ঘটনা ঘটেছে।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলায় ১২টি বৌদ্ধ বিহার, ৩০টি বসতঘর এবং উখিয়া-টেকনাফে আরো বিহার ও বসতঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০১৩ সালে পাবনার সাঁথিয়ার বনগ্রামে হিন্দু বসতিতে হামলা ও শতাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই ও স্থানীয় যুবলীগ-আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ও গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়। ২০১৬ সালের ২৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বসতিতে ধ্বংসযজ্ঞের ঘটনায় স্থানীয় দলীয় কোন্দল ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্পৃক্ততার অভিযোগ অনুসন্ধানে উঠে আসে। একই বছরের নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। ২০১৭ সালের নভেম্বরে রংপুরের গঙ্গাচড়ায় প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ফেনীর মালোপাড়া, যশোরের অভয়নগর, দিনাজপুরের কর্নাই, নেত্রকোনার কলমাকান্দা, টাঙ্গাইলের ভূঞাপুর, নোয়াখালীর কৃষ্ণপুর ও পটুয়াখালীর লাউকাঠিতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়।

Views: 39

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

by admin
November 24, 2026
0
1

মালিকুজ্জামান কাকা যশোর-৬ কেশবপুরের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩...

শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: এমপি ডাঃ বাচ্চু শ্রীপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: এমপি ডাঃ বাচ্চু শ্রীপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

by admin
November 24, 2026
0
16

গাজীপুর প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস...

আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান

আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান

by admin
November 24, 2026
0
9

মোহাম্মদ হাসিবুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী...

উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং

উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং

by admin
November 24, 2026
0
5

নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি | ২৪ নভেম্বর ২০২৬ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের চারটি অত্যাধুনিক ‘রাফাল যুদ্ধবিমান’ উধাও হওয়ার বিষয়ে ব্রিটিশ...

রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান

রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান

by admin
November 24, 2026
0
11

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা...

ব্রুকলিনে নারী জগার হত্যাকাণ্ড: সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার স্বীকারোক্তি, বললেন ‘আল্লাহ আমাকে হত্যা করতে বলেছেন”

ব্রুকলিনে নারী জগার হত্যাকাণ্ড: সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার স্বীকারোক্তি, বললেন ‘আল্লাহ আমাকে হত্যা করতে বলেছেন”

by admin
November 24, 2026
0
8

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ২৮ বছর বয়সী নারী জগার কেটি সুয়ারেজ হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার November 24, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: এমপি ডাঃ বাচ্চু শ্রীপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা November 24, 2026
  • যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর November 24, 2026
  • মণিরামপুরে নাশকতা মামলায় আ.লীগের ৬১ নেতাকর্মী আসামি November 24, 2026
  • আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান November 24, 2026
  • সংখ্যালঘু কার্ড নিয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ November 24, 2026
  • বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা November 24, 2026
  • বগুড়া শেরপুরের হাপুনিয়া গ্রামের নারীদের ঘরে বসে হস্তশিল্প তৈরি করে ভাগ্যবদল, পণ্য যাচ্ছে দেশের বাইরেও November 24, 2026
  • উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং November 24, 2026
  • রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান November 24, 2026
  • শেখ হা‌সিনার ফেরার প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয় November 24, 2026
  • আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী November 24, 2026
  • মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা ‘রুম থেকে বের হতেই লুটিয়ে পড়ের সোহেল খান, তারপর মুখ থেকে রক্ত’ November 24, 2026
  • ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন November 24, 2026
  • মানুষের নিজের বলতে কিছু নেই, অহংকার একটি নীরব রোগ November 24, 2026
  • ব্রুকলিনে নারী জগার হত্যাকাণ্ড: সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার স্বীকারোক্তি, বললেন ‘আল্লাহ আমাকে হত্যা করতে বলেছেন” November 24, 2026
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ November 24, 2026
  • ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ November 24, 2026
  • বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ November 24, 2026
  • চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা November 23, 2026
  • মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা November 23, 2026
  • মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা November 23, 2026
  • মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন November 23, 2026
  • কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক? November 23, 2026
  • মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২ November 23, 2026
  • ইরানে দ্রুত হামলা চান মোসাদের সাবেক প্রধান, বিস্তৃত সংঘাতের সতর্কতা আইডিএফের November 23, 2026
  • অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা November 23, 2026
  • এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না: হাসনাত November 23, 2026
  • আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় মন্তব্য November 23, 2026
  • মুখোশধারীদের গুলিতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত November 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

      কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

      November 24, 2026
      শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: এমপি ডাঃ বাচ্চু শ্রীপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

      শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: এমপি ডাঃ বাচ্চু শ্রীপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

      November 24, 2026
      যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর

      যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর

      November 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d