বায়েজীদ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।
রোববার(১১জুন)বিকেলে হোসেনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যরামচন্দ্রপুর কোরবানের বাড়ী হতে নতুন মসজিদে যাওয়ার রাস্তায় ২৪০ ফিট সিসি ঢালাই কাজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চেয়ারম্যান।
২০২২-২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ৪ লাখ ২৯ হাজার ৪’শ টাকা ব্যয়ে কাজটি করেন আপন ট্রেডার্স। প্রকল্পের সভাপতি উক্ত ইউপি সদস্য পল্লব মিয়া।
জানা যায়,হোসেনপুর ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউনিয়নের বিপ্লবিক পরিবর্তন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম হাতে নেন। তারই ধরাবাহিকতায় ইউনিয়নের এসব কাজের অগ্রগতি হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, মধ্যরামচন্দ্রপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
মধ্যরামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা জানান, ভালো একটি রাস্তার জন্য দীর্ঘদিন হতে আমরা নানা অসুবিধার মধ্যই চলাচল করতে হয়েছে। অবশেষে চেয়ারম্যানের মাধ্যমে কাজটি সম্পন্ন হওয়ায় আমরা গ্রামবাসিরা আনন্দিত। সেই সাথে আমাদের দুর্ভোগ লাঘব হয়েছে।
ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান,আমি কথায় নয়,কাজে বিশ্বাসী। আমি সেটি করে ইউনিয়নবাসীকে দেখাতে চাই। তিনি আরও বলেন,আগে এ ইউনিয়ন ছিল খুবই অবহেলিত। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এ ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লেগেছে।