স্টাফ, রিপোর্টার
গ্রীনসিটি হাউজিং এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক কে মেরে আহত করে পুনরায় দোকান মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রীনসিটি এলাকার এক দোকানদার তার বকেয়া পাওনা টাকা ফেরত চাইলে দোকান মালিকের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তী ৩/৪ জন লোক এসে দোকানদারকে মারধর করে দোকানে থাকা অর্থ মালামাল নিয়ে যায়। বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিদের কে বললে পরের দিন আসরের পর শালিশের মাধ্যমে সমাধান করার আশ্বাস দিলে দোকান মালিক বাসায় চলে যায়।
কিন্তু পরবর্তীতে দোকান মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় এলাকায় বিষয়টি উত্তপ্ত ও আতঙ্কগ্রস্ত রূপ হয়ে ওঠে।
ভুক্তভোগী দোকানদারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পাওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন। কিন্তু টাকা না পেয়ে শেষ পর্যন্ত তিনি সরাসরি দাবি জানান। অভিযোগ জানানোর পর ৩-৪ জন লোক এসে তারপরে আক্রমণ করেন দোকানদার তার বাড়িওয়ালা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে বিষয়টি অবহিত করেন।
কিন্তু ওই ব্যক্তি দোকানদারের বিরুদ্ধে তার বউকে দিয়ে মিথ্যা ও বানোয়াট কথা বলে দোকানদারের নামে থানায় অভিযোগ করেন এতে এলাকাবাসী হতভম্ব ও বিভ্রান্ত হয়ে পড়েন। গ্রীন সিটি এলাকায় প্রায় ৫০ জনের মত পুরুষ মহিলা জানান অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য প্রশাসনের নিকট এলাকাবাসী বিচার দাবি করেন। এবং প্রয়োজনে তারা এ ধরনের মিথ্যা অভিযোগের জন্য মানববন্ধন করবেন বলেও জানান।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, টাকা চাওয়ার সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হওয়া প্রয়োজন।এবং যে অপরাধী হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রশাসনকে নেওয়ার অনুরোধ জানান।
Views: 203
Related