মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। কামড় থেকে
রক্ষা পায়নি গরু-ছাগলও। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার ১৫ নং
ওয়াহেদপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা
ঘটে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফৌজদারহাট বিআইটিআইডি
হাসপাতালে চিকিৎসাধীন। পরে কুকুরের কামড়ে আহতদের স্বজন ও এলাকাবাসী পাগলা
কুকুরটি পিটিয়ে মেরে ফেলে। আহতরা হলেন ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের
সাধারণ সম্পাদক কামরুল হাসান রনি, মানসিক প্রতিবন্ধী আবদুল মান্নান, রহিম
উদ্দিন, রফিক উদ্দিন, বিবি ফাতেমা, ফকির আহম্মদ, হালিমা বেগম, বাবুল,
রবিউল হোসেন মিয়া, জাগির হোসেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া
তাহমিনার ছাগল, মিয়ার গরুকেও কামড় দেয় সেই কুকুর।
এ বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন
বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে সকাল ৬ টার মধ্যে ১৫ জন
নারী-পুরুষ ও গরু-ছাগলকে একটি পাগলা কুকুর কামড় দেয়। পরে এলাকাবাসীরা ওই
কুকুরকে মেরে ফেলে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সকালে পাগলা
কুকুরের কামড়ে আহত দুজন হাসপাতালে আসে চিকিৎসা নিতে। তাদের মধ্যে একজনের
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো.
মামুনুর রশিদ বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত ৮ জন হাসপাতালে এসেছে। তাদের
মধ্যে ৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছে। কামরুল হাসান রনি এবং বিবি ফাতেমা
ভর্তি আছেন। বিবি ফাতেমার অবস্থা খুবই গুরুতর।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, পাগলা
কুকুরের কামড়ে আহত গরু এবং ছাগলকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







