নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নৈরাজ্য, অপপ্রচার, আগুন সন্ত্রাসের প্রতিবাদে বুধবার বিকেল ৫টায় উপজেলার বনপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর চত্বরে বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি আতাউর রহমান আতা, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সহ আ’লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
#
রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।...







