আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী দ্বীপগঞ্জহাট ছাত্রকল্যান সমিতির উদ্যোগে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে ঈদের পরের দিন শুক্রবার বিকালে শিবপুর হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ গাজি রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে সহ সভাপতি মহিউল আলম, সাধারণ সম্পাদক রমজান আলী, মোঃ শাহিনুর আলম, মোঃ আলম হোসেন, শিক্ষক এস এম সামিউল আলম, মিজানুর রহমান চয়ন, মাহবুব আলম ফিজু, নাজমুল হুদা, সানোয়ার হোসেন, এনামুল হক, শাহিন আলম, তৌহিদুল ইসলাম ডাবলু প্রমুখ। আলোচনা শেষে ইউনিয়নের সকল কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...





