বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের ভূবন জোড়াপুকুর ব্রীজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামের এক ভ্যান চালকের লাশ ২৬জুন সোমবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সাকিব হোসেন মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গত ১ সপ্তাহ পূর্বে বিকালে ভ্যান নিয়ে মাতাজিহাটে আসে। তারপর থেকে সে নিখোঁজ ছিল সাকিব হোসেন। আজ সোমবার সকালে উপজেলার বর্ষাইল টু মাতাজি সড়কের ভূবন জোড়াপুকুর ব্রীজের নিচে কচুরীপানার মধ্যে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর পরিবারের লোকজন এসে সাকিবের লাশ শনাক্ত করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান চালককে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...





