বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভ্যান চালককে হত্যা করে ব্রিজের নীচে কচুরি পানার মধ্যে লাশ গুম করে রাখা ঘটনার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। ইতো মধ্যেই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঈদের আগের দিন বদলগাছী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিৎ করেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল। প্রেস ব্রিফিংয়ে বলা হয় মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের মোঃ আলতাব হোসেনের ছেলে সাকিবুল গত ১৯ জুন বিকালে ভ্যান চালিয়ে মাতাজি তার বোনের বাসায় আসে। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। পরের দিন মহাদেবপুর থানার গ্রামের ইট ভাটার নিকট তার ব্যাটারী খোলা অবস্থায় তার চার্জার ভ্যান পাওয়া যায়। সাকিবুল নিখোঁজের সাত দিন পর বদলগাছী উপজেলার ক্ষুদ্র ভূবন গ্রামের পাশে ব্রিজের নীচে কচুরি পানার মধ্যে লুকিয়ে রাখা সাকিবুলের অর্ধ গলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঐ দিন সাকিবুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ রাশিদুল হক এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, বদলগাছী ও মহাদেবপুর থানার যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির মাধ্যেমে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মহাদেবপুর উপজেলার সদরের লহির উদ্দিনের ছেলে আসমত আলী, চক গোবিন্দ গ্রামের সাইদুল মন্ডলের ছেলে ইমরান, ফাজিলপুরের সফিজের ছেলে জুয়েল রানা, আতুরা গ্রামের জব্বারের ছেলে মনিরকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুসারে ভিকটিমের মোবাইল এবং চার্জার ভ্যানের ব্যাটারী উদ্ধার করে থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে ছিলেন ওসি আতিয়ার রহমান, ওসি (তদন্ত) আবু রায়হান প্রমুখ। ব্যাটারী ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিবুলকে হত্যা করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







