লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। বাঙ্গালীর ঐতিহ্য কে ধারন করে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে সরকারী ইসলামপুর কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, সাবেক সহ সভাপতি একেএম শহিদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান শাহিন, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার,নাজিম হোসেন নোমান, মহিলা দলের সভানেত্রী সুলেখা বেগম, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া,মাহমুদুল হাসান, যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাঙ্গালী সাজে শোভাযাত্রায় অংশ নেন।অংশ নেন।
Views: 296
Related