Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান

admin by admin
March 1, 2023
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে। দেশের জিডিপি বাড়ার ফলে মাথাপিছু আয় বেড়েছে এবং জীবযাত্রার মান আগের তুলনায় উন্নত হচ্ছে। যদিও করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক বছরে অর্থনীতির গতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, তবে এই প্রতিবন্ধকতা শিগিগরই আমরা কাটিয়ে উঠতে পারব বলে আশা করি।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান ভূমিকা পালন করছে পোশাকশিল্পের বিকাশ ও প্রবাসী আয় বৃদ্ধি। ২০২০ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩ লাখ ৩৩ হাজার ৫০০ কোটি টাকা, যা সেই সময়ের জিডিপির ৭ দশমিক ৫৬ শতাংশ। ২০২১ সালে বাংলাদেশে প্রাপ্ত মোট প্রবাসী আয়ের পরিমাণ ছিল প্রায় ২ লাখ ৩৩ হাজার ২০০ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২৮ শতাংশ। ২০২২ সালে দেশে পাওয়া প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৬০০ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৫৫ শতাংশ। ২০২১ সালে বাংলাদেশ বিশ্বের সপ্তম প্রবাসী আয় অর্জনকারী দেশ ছিল। বাংলাদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আমেরিকা, কুয়েত, যুক্তরাজ্য প্রভৃতি দেশ থেকে সর্বাধিক প্রবাসী আয় পেয়ে থাকে। ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আমেরিকার কাছ থেকে প্রবাসী আয় পেয়েছে যথাক্রমে ৪২ হাজার ৪৫১ কোটি টাকা, ২৬ হাজার ২০০ কোটি টাকা এবং ২৫ হাজার ৪ শত ৭৬ কোটি টাকা। এক জরিপে দেখা যায়, বাংলাদেশে পাওয়া মোট প্রবাসী আয়ের ১৭ দশমিক ৩৯ শতাংশ ব্যয় হয় জমি কেনায়, ৩৩ দশমিক ৪৫ শতাংশ ব্যবহৃত হয় বিনিয়োগে এবং সঞ্চয় হয় ১৩ দশমিক ৭৪ শতাংশ।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। ২০২০ সালের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বসবাস করেন প্রায় ২৫ হাজার প্রবাসী, সংযুক্ত আরব আমিরাতে ১২ লাখ এবং যুক্তরাজ্যে এর সংখ্যা প্রায় ১০ লাখ। ২০২২ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশে সর্বোচ্চ ১০ হাজার ২৫০ কোটি টাকা  প্রবাসী আয় এসেছে আমেরিকা থেকে এবং সৌদি আরব থেকে এসেছে প্রায় ৯ হাজার ৬৫০ কোটি টাকা। আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক থাকার ফলে আমেরিকা থেকে প্রচুর পরিমাণ প্রবাসী আয় এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক যাচ্ছেন। বাংলাদেশের প্রায় ৫ কোটি জনগণ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রবাসী আয়ের মাধ্যমে উপকৃত হচ্ছে। ২০১৯ সালে দেশ থেকে প্রায় ৭ লাখ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। ২০২১ সালে এর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ৪০ হাজার। বিভিন্ন দেশে গমনকারী শ্রমিকের মধ্যে প্রায় ৭৫ শতাংশ অদক্ষ শ্রেণির। এ দুই বছরের বিদেশ গমনকারী শ্রমিকের ৯০ শতাংশের চেয়ে বেশি গমন করেছেন সৌদি আরব এবং ওমানে। বিদেশে গমনকারী অদক্ষ শ্রমিকের মধ্যে বেশির ভাগই কুমিল্লা ও বাহ্মণবাড়িয়া জেলার অধিবাসী।

বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রবাসীদের অধিকাংশই অদক্ষ শ্রমিক শ্রেণির। তাদের কষ্টার্জিত অর্থ প্রধানত খরচ হচ্ছে পারিবারিক ব্যয় নির্বাহে। তাদের পাঠানো অর্থে আমাদের গ্রামীণ অর্থনীতি বিকাশ লাভ করছে। উদাহরণস্বরূপ বলা যায়,   গ্রামীণ যেই বাজারে  ১৫-২০ বছর আগে উল্লেখ করার মতো খুব একটা কিছু ছিল না, বর্তমানে সেই বাজারে এসি, ফ্রিজ, মোবাইল ফোনসেট ইত্যাদি সামগ্রী বিক্রি হচ্ছে। বড় ধরনের মিষ্টির দোকান, কনফেকশনারি ইত্যাদিতে বিদেশি প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন ধরনের বিলাসী পণ্য বিক্রি হচ্ছে। প্রবাসীদের মাধ্যমে পাঠানো অর্থে গ্রামীণ অর্থনীতির চিত্র পালটে যাচ্ছে। বিলাসী পণ্য ব্যবহারের চাহিদাও বাড়ছে এবং বাড়ছে জীবনযাত্রার মান।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন। দেশে বৃহত্ বিনিয়োগ করতে আর্থিকভাবে সক্ষম এমন প্রবাসীরা এসব দেশে বাসবাস করেন। ইংল্যান্ড, আমেরিকা ইত্যাদি দেশে বসবাসরত বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে সেই সব দেশে অবস্থান করছেন, তাদের অনেকেই বাংলাদেশে থাকা তাদের সম্পত্তিসমূহ ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন অথবা বিক্রির আগ্রহ প্রকাশ করছেন। এর ফলে তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং এতে দেশে প্রবাসী আয় হ্রাস পেতে পারে। চাকরিজীবী এবং অন্যান্য কাজে নিয়োজিত বাংলাদেশি প্রবাসীরা দেশে সম্পত্তি কেনার চেয়ে ইংল্যান্ডে সম্পত্তি কিনতে আগ্রহী বেশি। বাংলাদেশে বিশ্বস্ত ব্যক্তির অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ইত্যাদির কারণে দেশে অর্থ বিনিয়োগে চাকরিজীবীরা আগ্রহ হারাচ্ছেন। প্রক্ষান্তরে, ব্যাবসায়িক মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের অনেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। উদাহরণস্বরূপ বলা যায়, সিলেট শহরের রোজ ভিউ হোটেল, গ্রান্ড সিলেট হোটেল, হবিগঞ্জের বাহুবলে অবস্থিত দ্য প্যালেস রিসোর্ট, সিলেটের বারাকা পাওয়ার লিমিটেড কোম্পানি, বিভিন্ন রিসোর্ট, শপিং মল, বিভিন্ন হাসপাতাল ইত্যাদিতে ইংল্যান্ডে অবস্থানরত প্রবাসীদের প্রচুর বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে আমেরিকা ও ইংল্যান্ডে অবস্থানরত ধনাঢ্য শ্রেণির ব্যক্তিদের দেশে বিনোয়োগে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ এবং দেশের ভাবমূর্তি বাড়ানোর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা উচিত।

দেশে অবস্থানরত সম্ভাব্য সক্ষম উদ্যোক্তাদের বিভিন্ন ব্যাবসায়িক উদ্যোগ গ্রহণ করে প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করা একান্ত প্রয়োজন। এতে দেশের সঙ্গে প্রবাসীদের এবং প্রবাসীদের পরবর্তী প্রজন্মের সম্পর্ক বাড়বে। প্রবাসীদের মাধ্যমে পাঠানো অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চন্ত করা প্রয়োজন। অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত ব্যয় সংকোচন করা দরকার। প্রবাসীদের সম্পদ রক্ষণাবেক্ষণ ও তদারকসংক্রান্ত সমস্যা, বিশ্বস্ত ব্যক্তির অভাব এবং ব্যাবসায়িক ঝুঁকি গ্রহণের অনীহা একটি বড় সমস্যা। প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগের খাতসমূহ শনাক্ত করা প্রয়োজন। বর্তমান প্রজন্মের অনেক প্রবাসী দেশে আসতে চাইলে অনেক ক্ষেত্রে অত্মীয়স্বজন ও পরিচিতদের কাছ থেকে তেমন উত্সাহ পান  না। বিভিন্ন জনকল্যাণমূলক ও ধর্মীয় কর্মকাণ্ডে প্রবাসীদের বিশাল অবদান রয়েছে।

প্রবাসীরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণের জন্য যথাযথ পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন প্রয়োজন। প্রবাসীদের ধন্যবাদ। কেননা, তাদের পাঠানো কষ্টার্জিত অর্থে সমাজ, শহরকেন্দ্রিক অর্থনীতি, গ্রামকেন্দ্রিক অর্থনীতি শক্তিশালী হচ্ছে। শুধু অর্থ পাঠানোই নয়, বরং আপনাদের সুচিন্তিত মতামত ও দিকনির্দেশনা আমাদের আত্মিক-অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে একান্ত প্রয়োজন।

 

মেহজাবিন বানু, বাংলাদেশের একজন লেখিকা, কলামিস্ট, উন্নয়ন ও স্থানীয় সমাজকর্মী। আমার একাডেমিক পটভূমি: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘সমাজবিজ্ঞান’ বিষয়ে অনার্স এবং মাস্টার্স।

Post Views: 246

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
12

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

by admin
October 7, 2026
0
235

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জন এবং আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের...

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

by admin
October 6, 2026
0
17

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন। মঙ্গলবার (৬ অক্টোবর)...

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

by admin
October 6, 2026
0
117

  মঞ্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুসলিম কলেজছাত্রীকে অপহরণ করেছে রমিক চন্দ্র সিংহ (২৩) নামের এক হিন্দু যুবক।...

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

by admin
October 6, 2026
0
15

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।। ভাষাসৈনিক আবদুল মতিন তার কর্মের মধ্য দিয়েই জাতীয় রাজনীতির অহংকার আর দেশপ্রেমিক রাজনীতির আলোকবর্তিকা...

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

by admin
October 6, 2026
0
6

লায়ন মোঃ গনি মিয়া বাবুল তুলা বাংলাদেশের অর্থনীতির এমন একটি পণ্য, যার গুরুত্ব মাঠের কৃষি থেকে শুরু করে দেশের শিল্প...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d