Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বাংলাদেশ যেভাবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং ভূকৌশলগত খেলোয়াড় হলো

admin by admin
March 6, 2023
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
বাংলাদেশ যেভাবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং ভূকৌশলগত খেলোয়াড় হলো
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্বের পেছনে মূল বিষয় হল বাংলাদেশের ভৌগলিক অবস্থান। মায়ানমার ও ভারতের সাথে দেশটির স্থল সীমান্ত রয়েছে। এই ভৌগলিক অবস্থানের কারণেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে। বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক মিত্রও বটে। কেননা, বাংলাদেশের মূল ভূখণ্ড ব্যবহার করেই  উত্তর-পূর্ব ভারত এবং ভারতের মূলভূখণ্ডকে বৃহত্তরভাবে একত্রীকরণ সম্ভব। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে উন্মুক্ত প্রবেশাধিকারের কারণে বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

পূর্বে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব মূলত চীন-ভারত বৈরিতা এবং ভারত-পাকিস্তান দ্বন্দ্ব দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছিল; কারণ ভারত, পাকিস্তান ও চীন সবই বাংলাদেশের কাছাকাছি। কিন্তু শীতল যুদ্ধ পরবর্তী যুগে দক্ষিণ এশীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ভূ-রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। বিশ্বরাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হলে  চীনকে বহির্বিশ্বের সাথে তার কানেক্টিভিটি আরো প্রসারিত করতে হবে। কিন্তু তার ভূরাজনৈতিক প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বৈরিতার কারণেই কানেক্টিভিটির প্রসারে চীনের কাছে বাংলাদেশ ও ভারতের ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত গুরুত্ব বেড়ে যায়।

ভারতের কাছে বাংলাদেশের ভূ-কৌশলগত গুরুত্ব
সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চীন-ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডোর সহজেই বন্ধ করে দিতে পারে চীন। যার মাধ্যমে ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে যোগাযোগ রক্ষা করে। এ অবস্থায় ভারতের একমাত্র বিকল্প হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করা। এ কারণে ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা খুবই জরুরি, যা তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। ভারত এখন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে চীনের সাথে তার উত্তর-পূর্ব অংশের সংযোগের প্রস্তাব করছে, যা বিসিআইএম এবং বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) করিডোরের পরিপূরক হয়ে আরও আঞ্চলিক একীকরণকে বাড়িয়ে তুলবে।

ভারত এখন (বিবিআইএন)  উপ-আঞ্চলিক হাব ব্যবহার করে উত্তর-পূর্বে সংযোগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য “সীমিত চীনা বিনিয়োগের” অনুমতি দেওয়ার লক্ষ্য রাখে। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের এর প্রতি ভারতীয় নীতির এই দৃষ্টান্ত পরিবর্তনকে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত-চীন আঞ্চলিক সহযোগিতার নতুন সূচনার সম্ভাবনা হিসাবে বিবেচিত হচ্ছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশী বন্দর সংযোগ কেন্দ্র হিসাবে কাজ করবে।
ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ভারতীয় মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা

শিলিগুড়ি করিডোর ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব তৈরি করেছে। এই করিডোর ভারতের জন্য অন্যতম ভৌগলিক বাধ্যবাধকতা। এই সরু করিডোর সমগ্র উত্তর-পূর্ব অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। বাংলাদেশ ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর-পূর্ব অঞ্চলের মধ্যে একটি বিস্তৃত সম্পর্ক তৈরি করে। কারণ আগরতলা কলকাতা থেকে ১৬৫০ কিলোমিটার এবং নতুন দিল্লি থেকে শিলং এবং গুয়াহাটি হয়ে ২৬৩৭ কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশ হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে যাত্রা মাত্র ৫৫০ কিলোমিটার। উপরন্তু, বাংলাদেশের প্রধান শহর এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে গড় দূরত্ব ২০ কিলোমিটার  থেকে ৩০০ কিলোমিটার।

ফলস্বরূপ, রেল, সড়ক ও নদীপথে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর-পূর্ব অঞ্চলের সংযোগের জন্য বাংলাদেশকে সর্বদা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শুধু তাই নয়, ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি।উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন। সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদীরা “চিকেনস নেক” এর সুযোগ নিয়ে এই রাজ্যগুলিতে তাদের বিদ্রোহী আন্দোলন চালায়। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সবসময় ভারতের পাশে থেকেছে।

ভারত মহাসাগর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের লড়াই

ভারত মহাসাগর হল চীনের জ্বালানি সরবরাহ এবং রুটের জন্য একটি মূল এবং অন্যতম বাণিজ্য পথ। চীনের দশটির জ্বালানি সরবরাহকারীর মধ্যে নয়টি সরবরাহকারীর পথ ভারত মহাসাগর অঞ্চলের মধ্য দিয়ে। এই গুরুত্বপূর্ণ সি লাইন অফ কমিউনিকেশনস সুরক্ষিত করা চীনের জন্য একটি প্রধান অগ্রাধিকার। তো চীনের এই অর্থনৈতিক পরাশক্তি হবার প্রক্রিয়াকে প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত মহাসাগর অঞ্চলে চীনের সমপরিমাণ আগ্রহ রয়েছে। আর বঙ্গোপসাগর হলো ভারত মহাসাগর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা।

বঙ্গোপসাগরে উন্মুক্ত প্রবেশাধিকারের কারণে বাংলাদেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই বঙ্গোপসাগরমুখী ১২ টি সমদ্রবন্দর রয়েছে। যার ভেতর তিনটি অবরেরই অবস্থান বাংলাদেশে। সেগুলো হলো চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর। তাই স্বাভাবিকভাবেই ভারত মহাসাগর অঞ্চলে কর্তৃত্ব স্থাপনে আগ্রহী যেকোনো রাষ্ট্রের কাছেই বাংলাদেশ ভূকৌশল্গত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও বাংলাদেশ “স্ট্রিং অফ পার্লস” কৌশল এবং “মেরিটাইম সিল্ক রোড” তৈরির ক্ষেত্রে চীনের কাছে অত্যন্ত গুরুত্ব রাখে। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর সূচনার পর থেকে, চীন তার বিশাল আর্থিক প্রভাব নিয়ে অবকাঠামো প্রকল্পে বিলিয়ন ডলার ঢেলে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার জন্য বিশেষ উদ্যোগ শুরু করেছে। চীন বাংলাদেশকে মেরিটাইম সিল্ক রোডের (বিআরআই-এর একটি অংশ) প্রবেশদ্বারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করে যা চীনকে ভারত মহাসাগর এবং তার বাইরেও প্রবেশের অনুমতি দেয়। তাই বাংলাদেশের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীন গভীর আগ্রহ দেখিয়েছে।

অপরপক্ষে, চীনের পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা এবং আঞ্চলিক প্রতিপক্ষ ভারত বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান সম্ভাবনা সম্পর্কে যথেষ্ট সচেতন এবং ইতোমধ্যেই সেসব রাষ্ট্র বাংলাদেশের সাথে বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার জন্য পদক্ষেপ শুরু করেছে। এই সম্ভাবনাই এশিয়ার ভবিষ্যত গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে কয়েক দশকের ভূ-রাজনৈতিক অপ্রাসঙ্গিকতা থেকে বাংলাদেশের অবস্থান পরিবর্তন করেছে।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং বিশ্বব্যাপী এর দ্রুত বিস্তার এই অঞ্চলে এবং এর বাইরেও চীনের উপস্থিতি বাড়িয়েছে। ফলস্বরূপ, প্রায় সমস্ত বড় শক্তির ভূ-রাজনৈতিক মনোযোগ দ্রুত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দিকে সরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা এই অঞ্চলে তাদের সম্পৃক্ততা বাড়াতে শুরু করে এবং এর ইন্দো-প্যাসিফিক মিত্র যেমন ভারত, জাপান এবং অস্ট্রেলিয়াও এই সম্পৃক্ততায় যোগ দিতে শুরু করে। ইতোমধ্যেই  তারা চীনকে প্রতিহত করার জন্য বিভিন্ন চুক্তি স্বাক্ষর করে। সেসব চুক্তির ভেতর অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপের (কোয়াড) পুনরুজ্জীবন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যে AUKUS চুক্তি এবং ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ)। এই উদ্যোগগুলি ছাড়াও, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বড় শক্তিগুলিও এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এই ধরনের বৈচিত্র্যপূর্ণ স্বার্থ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রকৃতি বাংলাদেশের জন্য পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে।

সামগ্রিকভাবে, বাংলাদেশের অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা এটিকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যের একটি সম্ভাব্য কেন্দ্র করে তুলেছে। ভবিষ্যতে বাংলাদেশের ভূ-রাজনৈতিক এবং ভূকৌশলগত গুরুত্ব চীন, ভারত এবং অন্যান্য পশ্চিমা দেশের কাছে আরো বৃদ্ধি পাবে।

লেখক: পিএইচডি ফেলো, ইন্টারন্যাশনাল রিলেশনস; ইউনিভার্সিটি অব বুচারেস্ট

ইমেইল: samaraashrat@gmail.com

Post Views: 422

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
12

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

by admin
October 7, 2026
0
235

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জন এবং আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের...

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

by admin
October 6, 2026
0
17

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন। মঙ্গলবার (৬ অক্টোবর)...

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

by admin
October 6, 2026
0
118

  মঞ্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুসলিম কলেজছাত্রীকে অপহরণ করেছে রমিক চন্দ্র সিংহ (২৩) নামের এক হিন্দু যুবক।...

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

by admin
October 6, 2026
0
15

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।। ভাষাসৈনিক আবদুল মতিন তার কর্মের মধ্য দিয়েই জাতীয় রাজনীতির অহংকার আর দেশপ্রেমিক রাজনীতির আলোকবর্তিকা...

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

by admin
October 6, 2026
0
6

লায়ন মোঃ গনি মিয়া বাবুল তুলা বাংলাদেশের অর্থনীতির এমন একটি পণ্য, যার গুরুত্ব মাঠের কৃষি থেকে শুরু করে দেশের শিল্প...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d