মিরসরাই প্রতিনিধি
মোটরসাইকেলযোগে ২ বন্ধু ঢাকা থেকে শত কিলোমিটার পাড়ি দিয়ে নিজ বাড়ী থেকে ২২ কিলোমিটার দূরত্বের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বাদামতলী এলাকায় দুর্ঘটনায় নিহত হয় নাহিদ হোসেন শাওন (২৪)। শাওন মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমখালী গ্রামের বক্তা মিঝি বাড়ির মৃত আইয়ুব আলম মেম্বারের পুত্র। শুক্রবার (৪ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয় শাওনের বন্ধু ইকবাল হোসেন (২৪)।
জানা যায়, নিহত শাওন ঢাকায় এসি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ছুটিতে তার বন্ধু ইকবালসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাওন ও ইকবাল। এসময় দ্রুতগতির একটি গাড়ি তাদের চাপা দিলে মূমূর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাওনের মৃত্যু হয়। আহত ইকবাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে স্থানীয়রা শাওন এবং তার বন্ধু ইকবালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাওনের মৃত্যু হয় এবং তার বন্ধু ইকবাল চিকিৎসাধীন রয়েছেন। গত সাত মাস আগে শাওনের বাবা আইয়ুব আলম মেম্বার মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হতাহতের বিষয়ে অবগত নন বলে জানান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







