Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home কবিতা/ছড়া/সাহিত্য

বাসর রাতের গল্প | বাসর রাতে কি করে

admin by admin
March 1, 2026
in কবিতা/ছড়া/সাহিত্য, নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
103
VIEWS
Share on FacebookShare on Twitter

বাসর রাতের মিলন

 

বাসর রাতের মিলন

 

(গল্প টা পড়ুন)

আমার বিয়ে হয়েছিল ১৬ মার্চ রাতে। সেদিনই গায়ে হলুদ হয়। গায়ে হলুদ দিতে এসে আমার মেজো ননদ আমার কপাল ছুঁয়ে বললেন – আহা, মেয়েটার তো জ্বর।

ওকে আলতো করে হলুদ দাও সবাই। হলুদ মাখানোর সময় আর সেটা কারো মনে থাকলো না। এরপরে সাত বৌ মিলে পিতলের কলসির মুখে আমপাতা রেখে আমার মাথায় পানি ঢাললো । আমি কেঁপে কেঁপে শেষ হলাম।

সন্ধ্যার পরে আমাকে বৌ সাজানো হলো।

বয়স কম। মাত্র ক্লাস টেনে পড়ি। এতো সাজার জিনিস কেমন করে কোথায় ব্যবহার করে তাও জানি না। যে সাজাচ্ছে সেও খুব অভিজ্ঞ না। গালে পাউডার দিয়ে চমৎকার করে আমায় কাজল টেনে দেয়া হলো। আই লাইনার দেয়ার ব্যাপারটা ঠিক বোঝা গেল না বলে দেয়া হলো না। কপালে টিপ দিয়ে তার চারপাশে চমৎকার নকশা এঁকে দিল আমার বোনের এক বান্ধবী। সমস্যা শুরু হল শাড়ি পরা নিয়ে। ব্লাউজ পিস কাটতে হবে। বিয়ে বাড়িতে কেঁচি খুঁজে পাওয়া গেল না।

তাই ব্লাউজ পিস সহই শাড়ি পরানোর সিদ্ধান্ত হল। আমি পেটের কাছে বেঢপ ভাবে কুঁচি গুজে নিয়ে দাঁড়িয়ে থাকলাম।

সবাই নিচের কুঁচি ঠিক করছে। কেউ আমার পেটের টুপলির দিকে খেয়ালই করলো না।

এদিকে চুলে সেফটিপিন লাগিয়ে ওড়না পরিয়ে দিলো একজন। আমার শাশুড়ি এসে গহনা পরিয়ে দিলেন। ঝুমকা, হার, বালা, সাথে লালের উপরে আঁকাবাঁকা সোনালি কাজ করা চুড়ি।

আমি মাথা নিচু করে বসে আছি। বারবার চুলে টান পড়ছে সেফটিপিনের। বিরক্ত লাগছে। কিন্তু কিচ্ছু করার নেই। হাজার হোক আজ আমি নতুন বৌ।

বিয়ে পড়ানোর সময় আম্মা আর মামা চিৎকার করে কাঁদলেন। আমি জ্বর আর রাজ্যের ক্লান্তি নিয়ে চুপচাপ আছি। হঠাৎ দেখি আমার ছোট ভাইটা ঝিলিমিলি কাগজ নিয়ে দৌঁড়াচ্ছে আর বলছে ‘ আপার বিয়ে, আপার বিয়ে।

অবুঝ ভাইয়ের আনন্দ দেখে কেন জানি আমার চোখে পানি এসে গেল। আমি কেঁদে কেঁদে চোখের কাজল লেপ্টে ফেললাম। বাইরে ক্যাসেটে জোড়ে গান বাজছে ‘একদিন ঘুম ভেঙ্গে দেখি, সুখের সমুদ্র শুকিয়ে গেছে। ‘

আমার চোখের পানি এবার প্রবল তোড়ে বের হতে লাগল।

রাত দশটার মাঝেই বিয়ে, খাওয়া দাওয়া সব শেষ। আগে থেকেই কথা হয়ে আছে।

আমার এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি আমাদের বাড়িতেই থাকবো । তারপর বিয়ের অনুষ্ঠান হলে আমি সংসার শুরু করবো। এর মাঝে আমার বর হঠাৎ কোন উপলক্ষে বাসায় আসতে পারবেন। কিন্তু থাকবেন না।

রাত সারে দশটার মাঝে পুরো বাড়ি ফাঁকা। আমি আর নানু রঙিন কাগজ আর ফুল দিয়ে সাজানো রুমে শুয়ে পড়লাম। প্রায় মাঝরাতে শুনি কলিংবেল বাজছে। কী ব্যাপার এতো রাতে কে এলো?

মামা ভয় পাচ্ছেন। বিয়ে বাড়ি গহনা, টাকা পয়সা থাকাই স্বাভাবিক। সুতরাং ডাকাত পড়েছে হয়তো। কেউ দরজা খুলছে না। এমন সময়ে মোটর সাইকেলের দুইবার হর্ণ শোনা গেল। আম্মা যা বোঝার বুঝে গেলেন। মামাকে বললেন – দরজা খোল জামাই এসেছে।

নানু আমাকে তড়িঘড়ি করে আবার শাড়ির প্যাকেট বানালেন। পেটের কাছে টুপলি আর মাথায় ঘোমটা। শাড়ির নিচে পরনে সালোয়ার কামিজ।

ব্যাপার আর কিছুই না। আমার বর তার দুলাভাইকে গিয়ে রাতে ধরেছেন। ‘দুলাভাই আমি বিয়ে করেছি। বৌকে তো ঠিকমত দেখিইনি। আমাকে ওই বাসায় রেখে আসো।

উনি যত না বলেন, আমার বর তত জোড়ে চিৎকার করেন। আমার বর ভাশুর রেগে বললেন – মান সম্মান আর রাখলি না। যা শ্বশুর বাড়ি। তাড়িয়ে দিলে খুব ভালো হয়।

আমার বর গান গাইতে গাইতে মোটরবাইক স্টার্ট দিলেন। ননদ জামাই বাধ্য হয়ে সাথে এসেছেন।

দুলাভাই চুপচাপ সোফায় মাথা নিচু করে বসে আছেন। আমার বর তাকে শিখিয়ে দিচ্ছেন – বলো, আজকেই শেষ। আগামীতে অনুষ্ঠান হবার আগ পর্যন্ত আর আসতে চাইবো না। এই প্রমিজ করছি। আমার মোটর বাইকের কসম। ( পরবর্তী জীবনে উনি এমন প্রমিজ আরো কয়েক হাজার বার করেছেন )

দুলাভাই তাকে হালকা বকতে বকতে চলে গেলেন। রুমে উনি , আমি আর নানু। নানু ‘আমি একটু শরবত নিয়ে আসি। ‘ বলে দরজায় হ্যাজবল লাগিয়ে দিয়ে চলে গেলেন।

আমি চুপচাপ বসে আছি। কতক্ষণ কাটল ? এক মুহূর্ত নাকি এক বৎসর?

আমার বর আমার দিকে তাকিয়ে আছেন।

আমি চোখ বন্ধ করে শক্ত হয়ে সোফায় বসে আছি। রাগে গা জ্বলে যাচ্ছে। উনি হঠাৎ বললেন ‘ আমি আসলে একটা জিনিস পরীক্ষা করতে এসেছি। তোমার চোখ তো খুব সুন্দর তার মাঝে তোমার ভ্রু যেন পাখির ডানা । এতো কালো কারো ভ্রু হয়?

তুমি কি ভ্রুতে আই ব্রো পেন্সিল লাগাও?

আমি অন্যদিকে তাকিয়ে উত্তর দিলাম – না, আমার ভ্রু এমনিতেই কালো।

উনি বললেন – ঠিক আছে দেখা যাক। পাশে ছিল পানির গ্লাস উনি গ্লাসে দুই হাতের বুড়ো আঙুল ডুবিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, ভ্রুতে ঘসা দিয়ে দেখবেন আমি কালো রঙ লাগিয়েছি কি না ! বাসর ঘরে একজন অপরিচিত লোক। যদিও লোকটা বর। আমার দিকে দুই হাত বাড়িয়ে একদম মুখের সামনে যখন নিয়ে আসলো। আমি প্রাণ ফাটিয়ে এক চিৎকার দিলাম।

নানু নানু এই লোকটা আমার গলা টিপে ধরতে চাইছে। বাঁচাও নানু নানু। দরজা খুলে নানু দৌঁড়ে এলেন। আমার আম্মা তখন আমার মামাকে বকা শুরু করলেন। আমি বলেছিলাম এতো অল্প বয়সে বিয়ের দরকার নেই। এখন হলো তো !

এদিকে আমার বর বিস্ময়ে স্তব্ধ। আর নানু ! সেতো হেসেই কুটপাট। আমার বরকে শুনলাম একবার বিড়বিড় করে বলছে – বাচ্চাকাচ্চা বিয়ে করে কী বিপদেই না পড়লাম।

সারারাত আমি নানুকে জড়িয়ে ধরে খাটে ঘুমালাম। আমার বর বাধ্য ছেলের মতো সোফায় শুয়ে গান গেয়ে গেয়ে সময় কাটালো। তারপর ভোর না হতেই মোটরবাইক নিয়ে চলে গেল। আমি তখন ঘুমের রাজ্যে কে গেল আর কে থাকলো কী বা যায় আসে ।

ঘটনা ২ – বিয়ের চারদিন পরে আমার বর আবার আসলো আমাদের বাসায়। আমি তার মোটরবাইকের আওয়াজ শুনেই বাসা থেকে পালালাম। বান্ধবীর বাসায় গিয়ে বসে থাকলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আমার দুই ভাই বোন চার দফায় এসে ধমক খেয়ে ফিরে গেছে। এদিকে আমার বান্ধবীর স্যার এসে গেছে পড়াতে । এখন কী করি ! বাধ্য হয়ে গুটিগুটি পায়ে ভয়ে ভয়ে বাড়ি ফিরছি। আগেই সিদ্ধান্ত নিয়েছি।

দৌঁড়ে গিয়ে আম্মার রুমে ঢুকে পড়তে বসবো। আমাকে ঢুকতে হবে ড্রয়িংরুম দিয়ে। আমার বরও ভেবে রেখেছে । আমি রুমে ঢোকামাত্র সে দরজা লক করে দেবে।

( বরদের মাথায় এমন হাজারো কুবুদ্ধি গিজগিজ করে )

আমি বেল বাজানো মাত্র সে দরজা খুলেছে। আমি দিয়েছি দৌঁড় আর সে চেয়েছে দ্রুত দরজা বন্ধ করতে। ফলাফল –

দরজা এসে ঠাশ করে আমার কপালে লাগলো বাড়ি। সাথেসাথে কপাল ফেঁটে দরদর করে রক্ত ঝরতে লাগলো। রক্তে আমার কপাল বুক ভেসে যাচ্ছে। আমি মাথা ঘুরে পরে গেলাম। সে সিনেমার নায়কের মতো আমায় কোলে নিয়ে দৌঁড়ে হাসপাতালের দিকে ছুটলো।

এদিকে রাস্তার লোকজন ভিড় করে আমাদের দেখছে। কেউ কেউ বলছে – আহারে বিয়ে হয়েছে মাত্র তিন/চার দিন। এর মাঝেই মেরে মেয়েটার মাথা ফাটিয়ে দিলো? জালিম একটা !

বিয়ের চারদিন পরে আমার বর আবারো হতভম্ব হলেন। আমার কপালে যখন ডা. ব্যান্ডেজ করছে। উনি দেখি তখন বিড়বিড় করে বলছে। আরে ধুর – বিয়ে করা যে এতো ঝামেলার কে জানতো?

মানুষ নাকি তিন চারটি বিয়ে করে আর আমি একটাই সামলাতে পারি না।

আমার কেটে গিয়েছিল ঠিক কপালের বা পাশে। সিনেমায় যেমন নায়িকাদের কাটে।

ফেরার পথে রিক্সায় দুজন পাশাপাশি বসে ফিরছি। উনি রিক্সায় আমার হাত ধরতে চাইলে আমি এক ঝটকায় আরো সরে বসলাম। বাসার সামনে সবাই দাঁড়িয়ে ছিল। রিক্সা থামা মাত্র আমি লাফ দিয়ে নেমে বাসায় ঢুকে গেলাম। আমার রুমের লাগোয়া বাথরুমে দেখি একটু পরে উনি শার্টের যেখানে যেখানে রক্ত লেগেছে। নিজেই ধুচ্ছে আর গান গাইছে। ‘ একি হলো, কেন হলো, কবে হলো জানি না। শুরু হলে হলো, শেষ হলো কী যে হলো জানি না তো । ‘

অণুগল্পঃ বাসর

লেখনীতেঃ নিতু ইসলাম

Views: 193

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

💔“পুরুষ কি সত্যিই শুধু শরীর খোঁজে?”💔

💔“পুরুষ কি সত্যিই শুধু শরীর খোঁজে?”💔

by admin
October 21, 2026
0
1.2k

তোমরা অনেকেই বলো — “সব পুরুষ এক।” “পুরুষ মানেই লোলুপ, কামুক, শরীরপিপাসু প্রাণী।” কিন্তু একটু ভেবে দেখো তো, কথাটা কতটা...

এই লেখা নারী, শিশু, নাবালক, অপ্রাপ্তবয়স্ক এবং অতি বৃদ্ধ কেউ পড়বেন না! সব খাবার যেমন সবার জন্য নয়, সব লেখাও তেমন সবার জন্য নয়। হজম হবে না, অথবা বদহজম হবে….!!!

এই লেখা নারী, শিশু, নাবালক, অপ্রাপ্তবয়স্ক এবং অতি বৃদ্ধ কেউ পড়বেন না! সব খাবার যেমন সবার জন্য নয়, সব লেখাও তেমন সবার জন্য নয়। হজম হবে না, অথবা বদহজম হবে….!!!

by admin
October 5, 2026
0
145

প্রতিবছর সেপ্টেম্বর মাসে Apple নতুন iPhone রিলিজ করে। আমেরিকায় iPhone রিলিজ হওয়ার পরের দিনই বাংলাদেশে দেখা যায় এক চমকপ্রদ দৃশ্য—নায়িকা,...

যাকে পাওয়ার জন্য পরিবারের সবাইকে ল-জ্জায় পেলে পালিয়ে গেছিলাম,আজ সে-ই সবচেয়ে বড় ধোঁ-কাটা দিল।

যাকে পাওয়ার জন্য পরিবারের সবাইকে ল-জ্জায় পেলে পালিয়ে গেছিলাম,আজ সে-ই সবচেয়ে বড় ধোঁ-কাটা দিল।

by admin
October 5, 2026
0
237

 আমি একটি ছেলেকে ভালোবাসতাম। ছেলেটিও আমাকে তার জী'বনের চেয়েও বেশি ভালোবাসতো। আমরা জানতাম আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না, তবুও একজন...

কবিতা—-কিশোর

কবিতা—-কিশোর

by admin
September 26, 2026
0
14

কিশোর লায়ন মোঃ গনি মিয়া বাবুল কিশোর বয়স স্বপ্নময়, থাকুক  মুখে হাসি, বই খাতা আর খেলাধুলায় জীবন হোক খুশি। কেন...

বিয়ের তিনদিন হয়ে যাওয়ার পরেও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক।

বিয়ের তিনদিন হয়ে যাওয়ার পরেও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক।

by admin
September 21, 2026
0
111

বিয়ের তিনদিন হয়ে যাওয়ার পরেও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক। রাতে খাওয়া দাওয়া দেবর ননদদের সাথে হাসি ঠাট্টা...

পাকিস্তানি তরুনীর বক্তব্য শুনুন। বাংলা মানে করে দিলাম। ভিডিওতে তরুণীর বক্তব্যের বাংলা অনুবাদ।

পাকিস্তানি তরুনীর বক্তব্য শুনুন। বাংলা মানে করে দিলাম। ভিডিওতে তরুণীর বক্তব্যের বাংলা অনুবাদ।

by admin
September 21, 2026
0
48

​"আমি যখন বিদেশে আসি... মূলতঃ আমরা গিলগিট-বালতিস্তানের বাসিন্দা, তাই চেহারা দেখে কেউ চিনতে পারে না যে আমরা পাকিস্তানি কি না,...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ October 22, 2026
  • কালিহাতীতে ১৮৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব: নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী, প্রশাসন ও পুলিশের তৎপরতা October 22, 2026
  • ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। October 22, 2026
  • কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ October 22, 2026
  • আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী October 22, 2026
  • সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস October 22, 2026
  • যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ October 22, 2026
  • ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার October 22, 2026
  • সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি October 22, 2026
  • ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ October 21, 2026
  • সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি October 21, 2026
  • সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু October 21, 2026
  • পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া October 21, 2026
  • মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন, October 21, 2026
  • মেঘনার বড়কান্দার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক October 21, 2026
  • দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান October 21, 2026
  • মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) October 21, 2026
  • তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা। October 21, 2026
  • হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় October 21, 2026
  • অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ October 21, 2026
  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১

      নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১

      October 22, 2026
      কালিহাতীতে ১৮৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব: নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী, প্রশাসন ও পুলিশের তৎপরতা

      কালিহাতীতে ১৮৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব: নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী, প্রশাসন ও পুলিশের তৎপরতা

      October 22, 2026
      ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

      ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d