Saturday, November 28, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বিএনপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ? নতুন কৌশলে বিএনপি

admin by admin
December 23, 2025
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও বড় ধরনের প্রভাব ফেলছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র এবং নির্বাচনী জোট করতে চাওয়া দলগুলোর ক্ষেত্রে এ প্রভাব ইতোমধ্যে সামনে এসেছে।

নতুন আরপিও অনুযায়ী জোট করলেও নিবন্ধিত দল হিসেবে প্রার্থীকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এতে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় অন্তত দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন।

জোট করতে আগ্রহী দলগুলোর চিন্তা– ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারলে জিতে আসা কঠিন হতে পারে। আর বিএনপি মনে করছে, জোটের এমন প্রার্থী হেরে গেলে তাদের আসন কমার ঝুঁকি তৈরি হবে। ফলে প্রার্থী আত্তীকরণের কৌশল নিয়েছে দলটি।

বিএনপির দলীয় সূত্র বলছে, আরও কয়েকটি ছোট দলের নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে বিএনপিতে আসতে চাইছেন। আওয়ামী লীগবিরোধী আন্দোলনে ৫৭টি দল ও জোট বিএনপির সঙ্গে ছিল। আগামী সংসদ নির্বাচনে দলগুলো ২২২টি আসনের দাবি করেছে বিএনপির কাছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে ইতোমধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, বিষয়টি দু-এক দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে। এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখনই কিছু বলা যাবে না।

বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম
বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর জোটে আসতে চাওয়া দলগুলোর নেতাদের মধ্যে চাপ তৈরি হয়। বিশেষ করে জোটের আলোচনায় থাকা নেতাদের আসনে বিএনপি এককভাবে প্রার্থী দেওয়ার পর জোটের আলোচনার চিত্র বদলাতে থাকে।

গত ৮ ডিসেম্বর ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। এরপর তাঁকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। ২০১৮ সালের নির্বাচনেও তিনি এলডিপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

তবে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের বিষয়টিকে মানতে পারেননি তাঁর দলেরই কয়েক নেতাকর্মী। তারা পৃথক সংবাদ সম্মেলন করে শাহাদাত হোসেন সেলিমের ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছেন।

বিলুপ্ত জাতীয় দল, এহসানুল হুদা বিএনপিতে
সমমনা ১২ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা জোটের মুখপাত্র ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নেন। কিন্তু দ্বিতীয় দফায় এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়া হয়। এতে ১২ দলীয় জোট চাপে পড়ে। এ অবস্থায় বিএনপির উচ্চ পর্যায়ের পরামর্শে গতকাল সোমবার জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা।

সূত্র জানায়, এর মধ্য দিয়ে নিজের আসন নিশ্চিত করেন তিনি।  কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন তিনি।

এনপিপি চেয়ারম্যান ড. ফরিদ দল বিলুপ্ত করবেন না
১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের দলটির নিবন্ধন নেই। ২০১৮ সালের নির্বাচনে তিনি নড়াইল-২ আসন থেকে ধানের শীষে নির্বাচন করেছিলেন। এবারও তিনি এই আসন থেকে মনোনয়ন চেয়েছেন এবং সেভাবে প্রস্তুতিও নেন। তবে দ্বিতীয় দফায় বিএনপির ঘোষিত তালিকায় এই আসনে মনিরুল ইসলামকে মনোনয়ন দেয় বিএনপি। এখন নির্বাচন করতে ফরিদুজ্জামান ফরহাদও বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে তিনি দল বিলুপ্ত করবেন না বলে জানিয়েছেন।

মোস্তফা জামাল হায়দারও আসছেন বিএনপিতে
১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের দল নিবন্ধিত নয়। তিনি পিরোজপুর-১ আসন থেকে নির্বাচন করতে চান। তিনিও বিএনপিতে যোগদান করে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন– এটা প্রায় নিশ্চিত। তবে তাঁর দল বিলুপ্ত করা হবে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ধানের শীষ প্রতীক পেতে কৌশল করবে এনডিএম
যোগদানের তালিকায় অন্য নেতাদের মধ্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নামও রয়েছে। নিবন্ধিত এনডিএম থেকে তিনি পদত্যাগ করে যে কোনো সময়ে বিএনপিতে যোগদান করতে পারেন বলে দল দুটির সূত্রে জানা গেছে। তবে ববি হাজ্জাজ তাঁর দল বিলুপ্ত করবেন না। তাঁর স্ত্রীকে এনডিএম চেয়ারম্যান করা হতে পারে।

ইতোমধ্যে ববি হাজ্জাজ নিজ দল থেকে ইস্তফা দিয়েছেন। যে কোনো সময়ে তিনি বিএনপিতে যোগ দেবেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১৩ আসনে নির্বাচন করবেন।

এ বিষয়ে ববি হাজ্জাজ সমকালকে স্পষ্ট করে কিছু না জানালেও তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের কারণে তারা কিছু জটিলতায় পড়েছেন। সেক্ষেত্রে কৌশলগত কারণে তারা কিছু সিদ্ধান্ত নেবেন। তবে সেটা এখনই বলা যাবে না।

বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের টানাপোড়েন
আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের সম্পর্কের টানাটানি চলছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গত অক্টোবরে বিএনপির কাছে ৩৫টি আসনের তালিকা জমা দেওয়া হয়। পরে তালিকা কাটছাঁট করে ২৫ আসনে নামানো হয়। তবে গত রোববার রাতে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ১০টি আসনের দাবি তোলে গণঅধিকার পরিষদ। এর মধ্যে নিম্নকক্ষে সাতজন, উচ্চকক্ষে দুজন এবং একজন নারী সংরক্ষিত আসন।

বিএনপির পক্ষ থেকে নিম্নকক্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য ঝিনাইদহ-২ আসন ছাড় দেওয়ার বিষয় নিশ্চিত করা হয়। পাশাপাশি উচ্চকক্ষ ও সংরক্ষিত আসনের দাবি মানার কথাও জানানো হয়। তবে এতে রাজি হননি গণঅধিকার পরিষদের নেতারা। তারা নিম্নকক্ষে চারটি আসনের কম মানবেন না বলে জানান। এতে সমঝোতা ভেস্তে যায়।

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান মামুন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতাদের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে। বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে আজ। দলটির নেতাকর্মীরা জানান, আসন সমঝোতায় দলের সিনিয়র সভাপতি ফারুক হাসান ও সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান মামুনের আসন নিশ্চয়তা না পাওয়ায় দল বিভক্ত হয়ে পড়ে। বিএনপির সঙ্গে দুই আসন নিয়ে সমঝোতা হলে দলটি ভেঙে যেতে পারে– এই আশঙ্কা থেকে বিএনপির সঙ্গে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত এসেছে।

সূত্র জানায়, গণঅধিকার পরিষদ না গেলেও তাদের কেউ কেউ বিএনপিতে যোগদান করে নির্বাচন করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে গুঞ্জন
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বিএনপিতে যোগদান করতে পারেন বলে গুঞ্জন আছে। বিএনপির একটি সূত্রও এমনটা আভাস দিয়েছে। তবে তিনি কবে যোগদান করবেন, তা পরিষ্কার নয়। বিএনপির সর্বোচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে নির্বাচন করতে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই আসন থেকে প্রার্থী হতে নিজেই থানা নির্বাচনী কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম তোলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সামনের কাতারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ গত বছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণের পর নির্বাচনের তপশিল ঘোষণার আগের দিন গত ১১ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

যদিও এই আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ২০১৮ সালের উপনির্বাচনেও এই আসন থেকে ধানের শীষে নির্বাচন করেছিলেন তিনি।

নিজস্ব প্রতীকে লড়বেন অন্যরা
এই দলগুলো ছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব অসুস্থ হওয়ায় লক্ষ্মীপুর-৪ আসনে তাঁর স্ত্রী তানিয়া রব, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-১, জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২, মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসনে মিত্র দলের নেতারা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারবিরোধী বিগত আন্দোলন-সংগ্রামে বিএনপির মিত্র দল হিসেবে গণতন্ত্র মঞ্চ জোট, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল ও জোট ছিল। এ দলগুলো মিলে মোট ২২২টি আসনের দাবি করেছিল বিএনপির কাছে।

এর মধ্যে সাবেক বিএনপি নেতা অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) ৪০টি আসন দাবি করেছিল। ১২-দলীয় জোট চেয়েছিল ২১টি, গণফোরাম ১৫টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি) পাঁচটি, বাংলাদেশ লেবার পার্টি ছয়টি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) ১০টি আসন চেয়েছিল। সূত্র: সমকাল

Views: 239

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

by admin
November 28, 2026
0
9

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।...

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

by admin
November 28, 2026
0
1

মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : আধুনিক যুগে রোগীরা যখন চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন ,ঠিক সে সময় কুমিল্লার বুড়িচংয়ের সরল...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

by admin
November 28, 2026
0
4

হাকিকুল ইসলাম খোকন , এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ অসাংবিধানিক ও নাৎসি ইউনূসের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন...

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

by admin
November 28, 2026
0
5

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ আটকে দিয়েছেন আরও...

প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

by admin
November 28, 2026
0
5

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডে'র অর্থ...

চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে  লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত।

চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত।

by admin
November 28, 2026
0
13

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার বাদজুমা, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ November 28, 2026
  • রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি November 28, 2026
  • বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী November 28, 2026
  • বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় November 28, 2026
  • বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ November 28, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ November 28, 2026
  • সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি November 28, 2026
  • জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন November 28, 2026
  • বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায় November 28, 2026
  • বৌদ্ধ ভিক্ষু থেকে নিউইয়র্ক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা: অসাধারণ এক জীবনযাত্রা- November 28, 2026
  • নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্সের মৃত্যু, বয়স হয়েছিল ৭৬ বছর- November 28, 2026
  • নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল-এর মৃত্যুদিবস পালিত November 28, 2026
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন November 28, 2026
  • জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক November 28, 2026
  • প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা November 28, 2026
  • চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • ভোলাহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে ১৩ সদস্যের সার্চ কমিটি গঠন!! November 28, 2026
  • এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল November 28, 2026
  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত November 28, 2026
  • বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন November 28, 2026
  • চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত। November 28, 2026
  • ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি November 28, 2026
  • দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 28, 2026
  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      November 28, 2026
      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      November 28, 2026
      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      November 28, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d