Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাণিজ্য

বিপন্ন প্রজাতির দেশীয় মাছ চাষে সাফল্য

admin by admin
June 29, 2023
in বাণিজ্য, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশীয় মাছ প্রাণিজ পুষ্টির প্রধান উৎস। দেশীয় মাছ অন্য মাছের তুলনায় অনেক সুস্বাদু। এ সব মাছের চাহিদা সব সময় বেশি থাকে। কিন্তু অতি আহরণ এবং জলজ বিপর্যয়সহ নানাবিধ কারণে আমাদের অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তপ্রায়। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য নিরসন,গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার জন্য দেশীয় প্রজাতীর মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। গ্রামীণ জনপদের উন্নয়ন আমাদের জলাশয়গুলোকে ভরাট করে ফেলেছে। যার ফলে দেশীয় মাছের উৎপাদন অনেক কমে গেছে। এ ছাড়াও ধানের উৎপাদন বৃদ্ধি করতে যেয়ে অপ্রয়োজনীয় কীটনাশকের যত্রতত্র ব্যবহারের ফলে দেশীয় মাছের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। দুঃখের বিষয় হলো অনেক প্রজাতীর দেশীয় মাছ বিলুপ্ত হয়ে গেছে, যা আর আমাদের গ্রামের হাটবাজরে দেখা যায় না।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে নিয়মিত গবেষণা পরিচালনা ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের মিঠাপানির মৎস্যসম্পদের সার্বিক উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে অনেকগুলো  মৌলিক ও প্রয়োগিক গবেষণা পরিচালনা করেছে। গ্রামীণ জনপদের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় স্বল্প ব্যয়ে অপেক্ষাকৃত কম শ্রম নির্ভর এবং পরিবেশ উপযোগী অধিক ফলনশীল  সুস্বাদু উন্নত জাতের  মাছ চাষের কৌশল উদ্ভাবন করছে। অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে ব্যবস্হাপনা কৌশল উদ্ভাবন করা সম্ভব হয়েছে।

উদ্ভাবিত এ সকল প্রযুক্তি প্রান্তিক পর্যায়ের অগ্রসরমান চাষিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে নানারকম প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হাতেকলমে দক্ষ করে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিরা মাছের  জাত উন্নয়ন, জলজ জীববৈচিত্র সংরক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক মাছ চাষ ও ব্যবস্হাপনা কৌশল আয়ত্ত করে দেশীয় মিঠাপানির মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। ইনিস্টিউটের সদর দপ্তর ময়মনসিংহে অবস্থিত। জলজ পরিবেশ ও মৎস্যসম্পদের প্রকৃতি বিবেচনায় ইনিস্টিউটের গবেষণা কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৫ টি কেন্দ্র এবং ৫ টি উপকেন্দ্র থেকে পরিচিত হয়ে থাকে। এগুলো হলো স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহ, নদী কেন্দ্র, চাঁদপুর, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনা, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার এবং চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট।

এছাড়াও উপকেন্দ্র ৫ টি হচ্ছে নদী উপকেন্দ্র, রাঙ্গামাটি,প্লাবনভূমি উপকেন্দ্র, সান্তাহার, বগুড়া, স্বাদুপানি উপকেন্দ্র, যশোর, নদী উপকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী এবং সাদুপানি উপকেন্দ্র, সৈয়দপুর, নীলফামারী।

ইনস্টিউট দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ গবেষণা করে এ পর্যন্ত মোট ৭৫ টি প্রযুক্তি উদ্ভাবন করছে। আইইউসিএন ২০১৫ সালে তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে আমাদের দেশে ২৬০ প্রজাতির মিঠাপানির মাছের মধ্যে ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। এসব মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার্থে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা পরিচালনার মাধ্যমে ইতিমধ্যে ৩৭ প্রজাতির দেশীয় মাছের পোনা উৎপাদন ও চাষের প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। গত এক যুগে দেশীয় মাছের উৎপাদন কম বেশি চারগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে এসব মাছের প্রাপ্যতা সম্প্রতিককালে অপেক্ষাকৃত অন্যান্য বছরের চেয়ে বাজারে বেশি দেখা যাচ্ছে। ইনস্টিটিউট গত এক বছরের মধ্যে দারকিনা,কাকিলা, শোল, তিতপুঁটি, নারকেলি, চেলা, ঢেলা, রাণী, বাতাসী, রয়না ও বাটিয়া পুঁটিয়া ইত্যাদি মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফলতা অর্জন করছে।

মিঠাপানির দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় যেসব মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন করা হয়েছে তাদের মধ্যে শোল মাছ অন্যতম। আমাদের দেশে এই সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন মাছটি খুব জনপ্রিয় হওয়ার এর চাহিদাও প্রচুর। পৃথিবীর বিভিন্ন দেশে এই মাছটি মুরেল,জিওল ও স্নেকহেড নামে পরিচিত। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রথমবারের মতো কৃত্রিম প্রজননের মাধ্যমে শোল (Channa striata) মাছের পোনা উৎপাদনে সক্ষম হয়েছে। গবেষণায় দেখা গেছে এ মাছের প্রজনন মৌসুমে অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ডিম দিলেও গ্রীষ্মকালে বেশি ডিম দেয়। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিলুপ্তপ্রায় দেশীয় মাছটির কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হওয়ায় মাছটি এখন প্রান্তিক পর্যায়ের চাষিদের চাষের আওতায় চলে আসবে। কাকিলা (Xenentodon cancila) মাছটি এক সময় আমাদের দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া যেতো। কিন্তু জলবায়ুর প্রভাব, প্রাকৃতিক বিপর্যয় এবং মানুষ্যসৃষ্ট নানা কারণে বাসস্থান ও প্রজননক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এ মাছের প্রাচুর্যতা ব্যপকহারে হ্রাস পেয়েছে। গবেষণায় দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর এ মাছের প্রজনন মৌসুম হলেও আগস্ট মাসে এরা বেশি ডিম দেয়। এ মাছটির কৃত্রিম প্রজনন কৌশল ইতিমধ্যে উদ্ভাবিত হওয়ায় এটি এখন চাষের আওতায় আনা সম্ভব হবে। বিলুপ্তপ্রায় তিত পুঁটি ( Pethia ticto) এক সময় আমাদের দেশের হাওর- বাওড় নদী নালা, খাল বিলে প্রচুর পরিমাণে পাওয়া যেতো। গ্রামীণ দরিদ্র মানুষের কাছে মাছটি খুবই জনপ্রিয় ছিলো। দরিদ্র জনগোষ্ঠীর বিশেষকরে নারী ও শিশুদের প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন, মিনারেল ও খনিজ লবণের চাহিদা এই মাছটির মাধ্যমে পূরণ হতো। মাছটির প্রজনন কাল মে থেকে আগস্ট,তবে সর্বোচ্চ প্রজননকাল জুন মাস। একটি পরিপক্ব (৭-৯ গ্রাম) তিত পুঁটির ডিম ধারণ ক্ষমতা ১৬১০ থেকে ৪১৩০ পর্যন্ত হয়ে থাকে। কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হওয়ায় এ মাছটি এখন বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে এবং বাণিজ্যিকভাবেও চাষ করা সম্ভব হবে। তিত পুঁঠি মাছের দাম অন্য মাছের তুলনায় অনেক কম হওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বহুল পরিচিত ও সুস্বাদু মাছ দারকিনা (Esomus danricus)। এ মাছটিও বিলুপ্তপ্রায়।

ইতিমধ্যে দারকিনা মাছের প্রজনন ও পোনা উৎপাদনে প্রাথমিক সফলতা অর্জিত হয়েছে। এছাড়াও নারকেল চেলা, বটিয়া পুঁইয়াসহ অনেকগুলো মাছের কৃত্রিম প্রজনন উদ্ভাবন সম্ভব হওয়ায় এগুলোর চাষ শুরু হয়েছে। দেশে প্রথমবারের মতো স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহে দেশীয় মাছের লাইফ জীন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ লাইফ জীন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লাইফ জীন ব্যাংকে দেশের বিলুপ্তপ্রায় ভাগনা, দেশী কই, খলিশা, মাগুর, বোয়ালি পাবদা, সরপুঁটি, পুঁটি, শিং, মহাশোল, রুই, বুজুরি, টেংরা, গুলশা, বাটা, রিটা, মলা, পুঁইয়া, গুতুম,টাকি,ঢেলা, চেলা,পিয়ালি, দারকিনা, বাচা,বাতাসিসহ মোট ১০২ প্রজাতির মাছ সংরক্ষণ করা হয়েছে। প্রকৃতিতে কোনো মাছ হারিয়ে গেলেও এই ব্যাংকের মাছকে ব্যবহার করে পুনরায় প্রকৃতিতে এই মাছ ফিরিয়ে আনা সম্ভব হবে।

দেশে কম বেশি ১৩ লাখের মতো দিঘি, পুকুর, খাল বিলসহ উন্মুক্ত জলাশয় রয়েছে। এসব জলাশয়ে সনাতন পদ্ধতিতে মাছের চাষ হওয়ায় উৎপাদন কম হয়। অথচ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ করা হলে কয়েকগুণ বেশি মাছ উৎপাদন করা সম্ভব। জনসংখ্যা বৃদ্ধি সাথে সাথে আমিষের চাহিদা পূরণের জন্য অধিক হারে মাছের উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন।

আমাদের দেশে ২৬০ প্রজাতির মাছের মধ্যে অধিকাংশই ছোট মাছ। ছোটো মাছের সুবিধা হলো এসব মাছে ভিটামিন-এ ও ডি,ক্যালসিয়াম, ফসফরাস,  আয়রন ও আয়োডিন থাকে। যার ফলে মানবদেহের হাড়,দাঁত, চর্মরোগসহ রক্তশূণ্যতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে প্রতিবছর কম বেশি ৩০ হাজার শিশু রাতকাণা রোগে আক্রান্ত হয়। এটি আয়োডিনের অভাবে হয়। ছোটো মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে ফলে নিয়মিত ছোটো মাছ খেলে রাতকাণা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দেশের মৎস্যসম্পদ খাতে সমৃদ্ধির সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারের মৎস্যবান্ধব নীতি গ্রহণ ও চাহিদাভিত্তিক টেকসই কারিগরি পরিসেবা প্রদানের ফলে ২০২১-২২ অর্থবছরে ৪৭.৫৯ লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদন হয়েছে।

মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বপরিমন্ডলে স্বীকৃত। বাংলাদেশ এখন বিশ্বের ৫০ টিরও অধিক দেশে মৎস্য রপ্তানি করছে। ২০২১-২২ অর্থবছরে ৭৪ হাজার ৪২ মেট্রিক টন মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি করে ৫ হাজার ১৯১ কোটিরও বেশি টাকা আয় করছে। বর্তমানে দেশের মোট জিডিপির ৩.৫৭ শতাংশ আসে মৎস্য খাত থেকে। এখাতে অব্যহত উন্নয়ন আমাদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা ২০৪১ এর উন্নত বাংলাদেশ বিনির্মানে সহায়তা করেছে।

Post Views: 548

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 9, 2026
0
11

  অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

by admin
October 9, 2026
0
3

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
12

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

by admin
October 9, 2026
0
30

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে অলি হাসান সৃজন ,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য...

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

by admin
October 9, 2026
0
15

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে...

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

by admin
October 9, 2026
0
9

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d