বিশেষ প্রতিনিধি ফাতেমা আক্তার মাহমুদ ইভা ঃ বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ বাগেরহাটের রামপালে। জুলাই মঙ্গলবার বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে মো.ইসমাইল ইজারদার (১৯) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ইসমাইল পেড়িখালী গ্রামের জাফর ইজারদারের ছেলে। সোমবার ৩জুলাই এর আগে ইসমাইল ইজারদারকে প্রধান আসামী করে মামলাটি করেন ব্যাবসায়ী বিধান সাহা। অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম রামপাল থানায় বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাইল ওই কারখানায় কর্মরত শ্রমিক ছিল। তাকে মারপিট করা হয়েছে, বেকারি মালিকের খারাপ আচারণের কারণে বলে৷ প্রাথমিকভাবে স্বীকার করে ইসমাইল। মামলা সুত্রে জানা গেছে, গত ২৩ জুন রাত পৌনে ১০ টায় উপজেলার পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির কারখানায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ব্যাবসায়ী বিধান সাহা উপজেলার পেড়িখালী বাজারে। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা ব্যবসায়ী বিধানকে হত্যার উদ্যেশে হামলা চালায়। গুরুতর আহত হন আসামিরা। সোমবার ৩ জুলাই সুস্থ হয়ে রাতে মামলা দায় করেন।
রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।...







