#
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের হারোয়া এলাকার অভিজিৎ কুমার হালদার রিন্কু রাজশাহী মহানগর ছাত্র লীগের সহ-সভাপতি মনোনীত হয়েছেন। গত ১১ মার্চ তারিখে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটিতে অভিজিৎ কুমার হালদার রিন্কুকে সহ-সভাপতি হিসেবে নাম প্রকাশ করা হয়েছে। অভিজিৎ বনপাড়া পৌর শহরের ডা. রনজিৎ কুমার হালদারের জেষ্ঠ্য পুত্র ও রাজশাহী সরকারি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র।
বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব গ্রহণের বিষয়ে অভিজিৎ জানায়, জ্ঞান হওয়ার পর থেকেই দেশপ্রেম চেতনায় আমি উদ্ধুদ্ধ। তখন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মনে ধরি ও তা নিজের মধ্যে লালন করি। এখন ছাত্র জীবনে এসেছি তাই সময় এসেছে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মানবতার জননী শেখ হাসিনার দেখানো পথে হেঁটে ও সংগ্রাম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। অভিজিৎ তার জন্য শুভকামনা যাচনা করেছেন সকলের প্রতি।







