মোহাম্মাদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি;
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী, মিষ্টি বিতরণ-কেক কাটা জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী
লীগ কার্যলয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল (২ আসন) গোপালপুর ভূঞাপুর এ-র জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর ইসলাম তালুকদার মহন। উপজেলা আওয়ামী লীগের ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা। উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। টাঙ্গাইল জেলা পরিষদ সাবেক সদস্য আজহারুল ইসলাম আজহার। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূঞাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক আরজু। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার পৌর-প্যানেল মেয়র জাহিদুল ইসলাম জাহিদ। উপজেলার অর্জুনা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহবুব। ফলদা ইউপি চেয়ারম্যান দুদু মিঞা। অলয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।







