মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
বুধবার (৯ আগষ্ঠ ) ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নব-নির্মিত ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর করেন।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জরুল ইসলামের মঞ্চ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি মোহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান। ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী জনগন এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে জমিসহ নতুন ঘর উপহার পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ছিন্নমূল মানুষের। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে যেন আনন্দের হাসি ফুটে উঠেছে। একসময়ের ঠিকানা বিহীন মানুষেরা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে সুখের সংসার সাজিয়েছে। উপহার পেয়ে ছিন্নমূল মানুষগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্য বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে এক যগে কাজ করতে হবে ।বঙ্গবন্ধুর বাণী তার বক্তব্য তুলে ধরে বলেন “তোমাদের একটি কথা মনে রাখা দরকার দেশ যখন আমাদের আছে, মাটি যখন আমাদের আছে,
বাংলাদেশের সোনার মানুষ যখন আছে, তখন আমরা সবই পাবো যদি আমরা সোনার ছেলে তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার স্বপ্নের সোনার বাংলা একদিন অবশ্যই হবে আমি হয়তো দেখে যেতে পারবো না কিন্তু তা অবশ্যই হবে।







