রংপুর ব্যুরো: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যোগাযোগব্যবস্থা যত উন্নত ও সমন্বিত হবে, মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাÐ তত বেশি গতিশীল হবে। এ কারণে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আজ ১৫ আগস্ট শনিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের জোড়া ব্রিজ মোড় থেকে লক্ষনাথটারী সানিয়াজান নদীর উপর ২৩ কোটি টাকা বরাদ্দে ১০৪.১ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ও দৃষ্টিনন্দন রাস্তা-ঘাট এবং সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, শুধু স্কুল-কলেজের অবকাঠামো নির্মাণ করলেই হবে না, শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের আসক্তি হয়ে পড়ে পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেদিকেও অভিভাবকদের নজর দিতে হবে। একইসঙ্গে পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহŸান জানিয়ে মন্ত্রী আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্ম‚ল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকাসক্তি, ক্যাসিনো, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকার ও জনগণকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...









