Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

মিরসরাইয়ে আ’লীগ-যুবলীগের সংঘর্ষ, গোলাগুলি, গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর, আহত ১০

admin by admin
June 18, 2023
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আওয়ামী ও যুবলীগের সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (১৭ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট গ্রুপের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় আহত হয় মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ছাত্রলীগ কর্মী সাকিব, নিশান, রবিন এবং নিয়াজ মোর্শেদ এলিট গ্রুপের যুবলীগ নেতা আসিফ রহমান শাহীন, মোহাম্মদ আলী, রমজান আলী বাবলু, শওকত আজিম রিংকু, সাহাব উদ্দিন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। তবে এলিটের পক্ষ থেকে বলা হয়েছে তার ওপর হামলার ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল অভিযোগ করেন, চট্টগ্রামে ছাত্রদলের তারুণ্যের সমাবেশ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। ওই সমাবেশে কোন কারণ ছাড়া এলিটের বহর থেকে সমাবেশে গুলি ছোঁড়া হয়। এরপর উভয়ে সংঘর্ষে জড়ায়। পরে এলিটের গাড়ি বহর থেকে হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। বেশ কয়েকজন নেতাকর্মীকে গুলি করে আহত করা হয়। ছাত্রলীগ কর্মী সাকিব, নিশান ও রবিন আহত হয়। তাদের মধ্যে সাকিব এবং নিশান মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অবশ্য এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট দাবী করেন, শনিবার উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার সময় মিরসরাই ইকোনমিক জোনের সড়কে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তৌহিদ আনোয়ার বাপ্পি, আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নছর রিপন, মোমিনুল ইসলামসহ প্রায় অর্ধশত অস্ত্রধারী এই হামলা চালায়। এসময় ৪ টি গাড়িতে ভাংচুর চালায় এবং হামলায় আহত হয় যুবলীগ নেতা আসিফ রহমান শাহীন, মোহাম্মদ আলী, রমজান আলী বাবলু, শওকত আজিম রিংকু ও সাহাব উদ্দিন।
এ বিষয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার বলেন, চট্টগ্রামে ছাত্রদলের তারুণ্যের সমাবেশ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ছিল। সমাবেশ শেষে যে যার মত বাড়িতে চলে গেছেন। বিকালে উপজেলার মিয়াপাড়া এলাকায় মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের অনুশীলন চলছিল। এসময় তাদের কোচ ছাত্রলীগ কর্মী রবিনকে ডেকে নিয়ে আমার লোক বলে মারধর করে। খবর পেয়ে আমি দ্রুত গিয়ে মিয়াপাড়া এলাকায় গাড়ি থেকে নামার সাথে সাথে এলিটের পিএস আসিফ রহমান শাহীন আমার উপর চড়াও হয়। খবর পেয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা একত্রিত হলে এলিটের গ্যানম্যান এলোপাতাড়ি গুলি করে। এতে মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পির মোটরসাইকেলসহ একাধিক গাড়ি ভাংচুর করে এবং ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে ছাত্রদলের তারুণ্যের সমাবেশ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে শনিবার মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। এসময় নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহর থেকে সমাবেশে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি ছোঁড়ে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়।’
তিনি আরো দাবী করেন, ‘মিরসরাই আওয়ামী লীগে কখনো বিভক্তি ছিল না। ইদানিং বিএনপি পরিবারের সদস্য এলিট এখানকার আওয়ামী মূলধারার শক্তি খর্ব করে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য ঝামেলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। শনিবার এলিটের বহর থেকে এক ব্যক্তি আমাদের নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।’
জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এলিট তার বহর নিয়ে মানুষজনের সাথে কথা বলছিলেন। এসময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সাথে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়ায়।’
গ্যানম্যানের গুলি ছোঁড়ার বিষয়ে ওসি বলেন, ‘যদি এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত অস্ত্র এবং গ্যানম্যান হন তাহলে নিরাপত্তার কারণে করতে পারেন। তবে এটি বৈধ অস্ত্র বা গ্যানম্যান কিনা আমরা অবশ্যই খতিয়ে দেখবো।
তবে অস্ত্র ও গ্যানম্যান সম্পর্কে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট দাবী করেন, এটি তার বৈধ অস্ত্র ও গ্যানম্যান। সরকার তার নিরাপত্তার কারণে বৈধ অস্ত্র ও গ্যানম্যান দিয়েছে। গ্যানম্যানের কারণেই তিনি শনিবারের ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি আরো বলেন, তার এবং তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি আইনী পদক্ষেপ নিবেন।
এদিকে শনিবার বিকাল সাড়ে ৫ টার নাগাদ আওয়ামী লীগের সমাবেশে এলিটের বহর থেকে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ। সমাবেশ থেকে থেকে এলিটকে বিএনপি জামায়াতের এজান্ডা বাস্তবায়নকারী দাবি করে রবিবার পুণরায় আরো একটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়।

Post Views: 366

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

by admin
October 12, 2026
0
13

  মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : চার বছর ধরে নিখোঁজ ছিলেন মা। কত খোঁজাখুঁজি, কত অপেক্ষা, কত প্রার্থনা—তবুও মায়ের কোনো...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
9

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

by admin
October 12, 2026
0
6

  কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোহাম্মদ নিশান শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার...

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

by admin
October 12, 2026
0
8

সঞ্জয় কান্ত শীল কালিগঞ্জ প্রতিনিধ গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার...

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

by admin
October 12, 2026
0
19

    মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ স্বাবলম্বী পরিবার গঠন, নারীর আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

by admin
October 12, 2026
0
8

  মোঃ মাইনুল হক (বিশেষ প্রতিনিধি) গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব October 12, 2026
  • সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী October 12, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। October 12, 2026
  • সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন October 12, 2026
  • কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ October 12, 2026
  • কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা October 12, 2026
  • রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু। October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন October 12, 2026
  • জলবায়ু নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণের আহ্বান আরসিওয়াই এপ্যাকের সাইড ইভেন্টে উত্তরের বাস্তবতা October 12, 2026
  • বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত October 12, 2026
  • বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ October 12, 2026
  • দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ খোকন ভূঁইয়া October 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড October 12, 2026
  • সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন October 12, 2026
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল October 12, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 12, 2026
  • মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন October 12, 2026
  • চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন October 12, 2026
  • সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন October 12, 2026
  • যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক-সাথে চা-চক্রের আড্ডা October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীতে আড্ডা October 12, 2026
  • সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা October 12, 2026
  • এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা October 12, 2026
  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      October 12, 2026
      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      October 12, 2026
      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d