মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩ টায় মিরসরাই পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নেতার নাম জাহাঙ্গীর আলম প্রকাশ হোসাইন রিয়াদ (২৬)। সে মিরসরাই কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিল এবং সে মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরিপ আলী টেন্ডল বাড়ির কামরুল হাসানের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড
ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...






