মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের এনএস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বুধবার মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এনএস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার কার্যালয়ে প্রতিষ্ঠানের উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সরোয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ সূফী মাওলানা নুর আহমদ (রহঃ) দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল কাইয়ুম, নিজামপুর মাওলানা আবদুল গণি (রহঃ) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এম.এ কাশেম, ডাকঘর দাখিল মাদ্রাসার সুপার শহীদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ব্যবসায়ী আবু জাফর, হাফেজ নাসির উদ্দিন, আদর্শ ছাত্র ও যুব সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রশিক্ষনার্থী আঁখি সুলতানা, তাসমিয়া প্রমুখ। অনুষ্ঠানে এনএস কম্পিউটারের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে প্রশিক্ষনার্থী মোক্তার হোসেন সাইমন। অনুষ্ঠানে এনএস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে অর্ধ শতাধিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন এবং বর্ষপূর্তির কেক কাটা হয়।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








