মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কোটি টাকার যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ভারতীয় ওষুধ
জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে মিরসরাইয়ের
আমতলী এলাকায় এসব ওষুধ জব্দ করে কুমিল্লা সেক্টরের ফেনী
ব্যাটালিয়নের (৪ বিজিবি) অলিনগর বিওপি। উদ্ধারকৃত ১৩ লাখ ৫০
হাজার পিস ওষুধের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান
বিজিবি।
অলিনগর বিওপি কমান্ডার নজরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আসামিরা আমাদের অবস্থান
জেনে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় যৌন উত্তেজক ও শক্তি বর্ধক
ওষুধগুলো শুল্ক বিভাগে জমা দেওয়া হবে।
মজুচৌধুরীর হাট এলাকায় বেদে পরিবার ও বেওয়ারিশ লাশ দাফনের জন্য গণকবরের স্থান নির্ধারনে জায়গা পরিদর্শন
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকায় বেদে পরিবার ও বেওয়ারিশ লাশ দাফনের জন্য গণকবরের স্থান নির্ধারনে...






