মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদল মিরসরাই উপজেলা,
পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও জোরারগঞ্জ থানা কমিটির
আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা
হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৫ নং ওচমানপুর
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান
করা হয়।
ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এইচ লাভলু চৌধুরীর
সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর
বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর
বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য
রফিকুল ইসলাম, শাহীনুল ইসলাম স্বপন, জোরারগঞ্জ থানা যুবদলের
আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল
উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আবছার
মিয়াজী, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম,
বারইয়ারহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. ফয়েজ। এসময় বক্তব্য
রাখেন বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, মোস্তফা মিয়া,
মোহসিন স¤্রাট, বোনাই মেম্বার, ফজলুল হক, আমান উল্লাহ,
জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল উদ্দিন, যুবদল নেতা মহি
উদ্দিন, বুলবুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল কবির, রাজু, তুহিন
মীর, রিংকু, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, আবদুল্লাহ আল
নোমান, মোহন দে, ইমরানুল হক ইমন, গিয়াস উদ্দিন, হেলাল, শরিফুল
ইসলাম, রিয়াদ, ইমন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা
অনুষ্ঠান থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
নিঃশর্ত মুক্তি চাওয়া হয় এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে
জাতীয় নির্বাচন দেওয়ার দাবী জানানো হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







