মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এতদিন বড় বড় ক্যামেরা কাঁধে সাংবাদিক নাম ভাঙ্গিয়ে
দিব্বি ঘুরে বেড়াতো ভূয়া সাংবাদিক অলী। প্রত্যন্ত অঞ্চলে অনেকেই
তাকে সাংবাদিক হিসেবেই জানতো। জি বাংলা বুলেটিন নামের
একটি অনলাইন চ্যানেলের নাম বিক্রি করে এতদিন সাংবাদিক হিসেবে
চষে বেড়িয়েছিল সমগ্র উপজেলা। হঠাৎ তাঁর বিরুদ্ধে আদালতের সমন,
অতঃপর পুলিশের হাতে ধরা। অবশেষে তাকে হ্যান্ডকাপ পরে যেতে হলো জেলে।
অলী মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার গ্রামের
হাজী সিদ্দিক আহম্মদের পুত্র। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে
তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ২০১৯ সালে দায়েরকৃত ৫০৬ ধারায় একটি নন জিআর
মামলায় (নম্বর ৮০৬) অলীকে সাজা দেন চট্টগ্রাম জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালত। গত বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করে মিরসরাই
থানা পুলিশ। ২০১৯ সালে কথিত সাংবাদিক অলী কতিপয় ব্যক্তিকে হুমকি
ধমকি দিলে তিনি মামলাটি দায়ের করেন। প্রায় দুই বছর পর ২০২১ সালের
৪ মার্চ আদালত মামলার রায় দেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, অলীর
বিরুদ্ধে বিজ্ঞ আদালতের সমন ছিল। তাকে বুধবার গ্রেপ্তার করে
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে কথিত সাংবাদিক অলীসহ তার আরো কয়েকজন
সহযোগীর অপকর্মের বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় বেশকিছু
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মিরসরাইয়ের সচেতন মানুষজনের
বক্তব্য, আরো যারা বর্তমানে বড় বড় ক্যামেরা ঝুলিয়ে এলাকায় নিজেকে
সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায় তাদের বিরুদ্ধেও সাধারণ মানুষকে
সচেতন হতে হবে।
চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে পুলিশের কাছ থেকে মিলন ও শিমুল নামে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার...





